এক্সপ্লোর

Kamala Harris: বাইডেনের পরিবর্তে ট্রাম্পকে টেক্কা দেবেন কমলা? একদিনেই রেকর্ড ফান্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত

US Presidential Elections 2024: বাইডেনের ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাটদের তরফে কমলার পক্ষে সমর্থন টানার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একের পর এক চমক। জো বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্নের মধ্যেই প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী করার পক্ষে সওয়ালও করলেন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত কমলা যদি ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করবেন। (Kamala Harris)

বাইডেনের ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাটদের তরফে কমলার পক্ষে সমর্থন টানার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ডেমোক্র্যাটদের ১৯৭৬ প্রতিনিধির সমর্থন রয়েছে কমলার পক্ষে। প্রচার খাতে খরচের জন্য মাত্র ২৪ ঘণ্টায় ৮ কোটি ১০ লক্ষ ডলারও জমা পড়ে গিয়েছে। সব ঠিক থাকলে ট্রাম্পের বিরুদ্ধে এবারে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে কমলাকে। (US Presidential Elections 2024)

আগামী মাসে শিকাগোয় ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশন রয়েছে। সেখানেই নির্বাচনে দলের মুখ কে হবেন, তাতে সিলমোহর পড়বে। তবে রবিবার বাইডেন দৌড় থেকে সরে দাঁড়ানোর পর এখনও পর্যন্ত ডেমোক্র্যাট শিবির থেকে অন্য কেউ প্রেসিডেন্ট নির্বাচনে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। তাই কমলার নামে সিলমোহর পড়া সময়ের অপেক্ষা বলে মনে করছে সেদেশের রাজনৈতিক মহল। 

আরও পড়ুন: Bangladesh Anti Quota Protests: বিদেশেও হাসিনার বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভ, আমিরশাহিতে জেল হল ৫৭ বাংলাদেশি নাগরিকের

আমেরিকার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমলার সপক্ষে যথেষ্ট সমর্থন রয়েছে। তাই বাইডেন সরে যাওয়ার পর থেকে কমলার জন্য মুক্তহস্তে ডেমোক্র্যাটদের অনুদান দিতে শুরু করেছেন মানুষজন। কমলাও চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না। ট্রাম্পের বিপরীতে নিজেকে একেবারে উপযুক্ত বলে মন্তব্য করেছেন তিনি। তাই ডেলাওয়্যারে প্রচারে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, "ট্রাম্পের মতো লোকজনকে ভাল করে চিনি আমি।"

ট্রাম্পকে নিশানা করে কমলা আরও বলেন, "একজন ভবিষ্যতের কথা বলেন, অন্য জন অতীতের কথা। ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যেতে চান। আমরা উজ্জ্বল ভবিষ্যতে বিশ্বাসী, যেখানে আমেরিকার প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা থাকবে।" পাল্টা ট্রাম্পের নির্বাচনী সঙ্গী জেডি ভ্যান্স কমলাকে তীব্র আক্রমণ করেছেন। কমলা আসলে বাইডেনের থেকেও খারাপ বলে দাবি তাঁর। ঘটনাচক্রে ভ্যান্সের স্ত্রীও ভারতীয়। আবার জন্মসূত্রে আধা ভারতীয় কমলাও। ফলে প্রবাসী ভারতীয়দের সমর্থন পেতে মরিয়া দুই পক্ষই।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget