এক্সপ্লোর

Karnataka Assembly Elections: কর্নাটকে ফার্স্টবয় হতে চলেছে কংগ্রেস, মসনদ থেকে দূরে রথ থেমে যাবে বিজেপি-র! আগাম সমীক্ষায় মিলল ইঙ্গিত

Karnataka Elections 2023: গত বিধানসভা নির্বাচনে কর্নাটকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু তাদের মাত দিয়ে সেখানে সরকার গঠন করে কংগ্রেস এবং জেডিএস জোট।

বেঙ্গালুরু: বিধানসভা নির্বাচন ঘিরে রাজনীতির পারদ তুঙ্গে। কর্নাটকে মুখোমুখই বিজেপি এবং কংগ্রেস (Karnataka Assembly Elections)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়ে প্রচার করে এসেছেন বিজেপি-র হয়ে। কংগ্রেসের তরফে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী প্রচারের কামান সামলাচ্ছেন ঘাড়ে করে। কার পাল্লা ভারী, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সেই আবহেই সামনে এল সি ভোটারের সমীক্ষা। তাতে গতবার জেডিএস-এর সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসা কংগ্রেস, এবার একার জোরেই ম্য়াজিক ফিগার পেরিয়ে যেতে পারে বলে মিলেছে ইঙ্গিত (Karnataka Elections 2023)।

আগামী ১০ মে সেই কর্নাটকে বিধানসভা নির্বাচন

গত বিধানসভা নির্বাচনে কর্নাটকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু তাদের মাত দিয়ে সেখানে সরকার গঠন করে কংগ্রেস এবং জেডিএস জোট। রাজ্যের মুখ্য়মন্ত্রী হন তৃতীয় স্থানে থাকা দল জেডিএসের এইচ ডি কুমারস্বামী। কিন্তু এক বছর যেতে না যেতেই অবশ্য় জোট সরকারে ভাঙন ধরিয়ে, ক্ষমতা দখল করে বিজেপি।

আগামী ১০ মে সেই কর্নাটকেই বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারে খামতি রাখছে না কোনও দলই। কিন্তু, কর্নাটকবাসী কী ভাবছেন? তার আভাস পেতেই সেই রাজ্য়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ম্য়াজিক ফিগার ১১৩। সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, ১১০ থেকে ১২২টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। জেডিএস-এর ঝুলিতে যেতে পারে ২১ থেকে ২৯টি আসন। ২ থেকে ৬ আসন পেতে পারে অন্যান্য দল (ABP C Voter)।

আরও পড়ুন: Manipur Violence: পুড়ে ছাই গির্জা, স্কুল, বাড়িঘর, শান্তির ফেরানোর আর্জি ‘লৌহমানবী’ শর্মিলার, মোদি-শাহকে আবেদন

সি ভোটারের সমীক্ষায় বলছে, রাজ্যে এ বার প্রথম স্থান দখল করতে পারে কংগ্রেস। তাদের ঝুলিতে যেতে পারে প্রায় ৪০ শতাংশ ভোট। বিজেপি-র প্রাপ্ত ভোট হতে পারে ৩৬ শতাংশ এবং জেডিএস ১৬ শতাংশ ভোট পেতে পারে। অন্য়ান্য় দলের ঝুলিতে যেতে পারে ৮ শতাংশ ভোট। সমীক্ষার সঙ্গে বাস্তবের ফল কতটা মেলে, সেটা বোঝা যাবে ১৩ মে, কর্নাটকে ফল ঘোষণার দিন।

আরও পড়ুন: Do You Know: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

এ বার প্রথম স্থান দখল করতে পারে কংগ্রেস

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল যদি সমীক্ষার সঙ্গে মিলে যায়, তাতে কংগ্রেসের হাত শক্ত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ ২০১৪ সাল থেকে একের পর এক রাজ্য হাতছাড়া হয়েছে কংগ্রেসের। সম্প্রতি হিমাচলপ্রদেশে জয়লাভ করলেও, গুজরাতের মতো রাজ্যে সুবিধাজনক জায়গা থেকে একেবারে তলানিতে এসে ঠেকেছে কংগ্রেসের আসন। সেই আবহে প্রথমে রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'র সাফল্যের প্রভাব যদি কর্নাটক নির্বাচনে পড়ে, তাতে কংগ্রেস লাভবান হতে পারে। বিরোধী জোটের প্রশ্নেও নিজেদের দাবি রাখার মতো জায়গায় পৌঁছতে পারবে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget