এক্সপ্লোর

Kashmir Terrorist Attack: ঝাঁকে ঝাঁকে উড়ে আসা গুলি থেকে পুণ্যার্থীদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা ছিল চালকের, তার পর...

Bus Driver Tried To Save Pilgrims:চালকের আসনে থাকা দাসানু রাজবাগও সেই গুলিতে বিদ্ধ হয়েছিলেন। কিন্তু মৃত্যুর আগে পর্যন্তও পুণ্যার্থীদের প্রাণ বাঁচানোর চেষ্টা ছাড়েননি।

নয়াদিল্লি: শেষরক্ষা হয়তো হয়নি, তা বলে এমন বাসচালকের সাহসিকতাকে কুর্নিশ না জানিয়ে পারা যায়? জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় জঙ্গিদের গুলি (Kashmir Terrorist Attack Update) তখন বর্শার ফলার মতো এলোপাথারি আছড়ে পড়ছিল পুণ্যার্থী-বোঝাই বাসের দিকে। চালকের আসনে থাকা দাসানু রাজবাগও সেই গুলিতে বিদ্ধ হয়েছিলেন। কিন্তু মৃত্যুর আগে পর্যন্তও পুণ্যার্থীদের প্রাণ বাঁচানোর চেষ্টা ছাড়েননি। বাসের স্টিয়ারিং এমন ভাবে ঘোরান, যাতে গুলিবৃষ্টি থেকে যাত্রীদের বাঁচাতে পারেন। শেষমেশ তাঁরও প্রাণ গিয়েছে ওই গুলিতে। তবে শেষ মুহূর্তে যে ভাবে যাত্রীদের তিনি বাঁচাতে চেয়েছিলেন, সে কথা নিয়ে আলোচনা শুরু হয়েছে এর মধ্যে। 

বিশদ...
গত কাল, রবিবার, রাজধানীতে যখন তৃতীয় মোদি-মন্ত্রিসভার শপথগ্রহণ চলছে, তখন, জন্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পনি এলাকায় জঙ্গি হামলার মুখে প্রাণ হারান ১০ জন পুণ্যার্থী। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। গুলিবৃষ্টি থেকে বাঁচতে টাল সামলাতে পারেনি বাস, সটান খাদে গিয়ে সেটি। জখম হন ৩৩ জন। পরিস্থিতি সরেজমিন বুঝতে জরুরি ভিত্তিতে সেখানে পৌঁছে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এলাকায় নিরাপত্তার কড়াকড়ি এখন অনেকটাই বাড়ানো হয়েছে। ড্রোন ব্যবহার করে জঙ্গিদের খোঁজ চলছে। এই মুহূর্তে তল্লাশি অভিযান জারি রয়েছে ওই এলাকায়। 
গত কাল, হামলার পরও দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়েছিল। জখমদের জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। স্থানীয় প্রশাসন থেকে নিরাপত্তাবাহিনী, সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রিয়াসির এসএসপি মোহিত শর্মা বলেন, 'শিব খোরি থেকে কাটরা যাওয়ার পথে পুণ্যার্থীদের ওই বাসটির উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা...শিব খোরির ধর্মস্থানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরিয়া ডমিনেশন চলছে।'

প্রেক্ষাপট...
রাজধানীতে যখন তৃতীয় মোদি-মন্ত্রিসভার শপথগ্রহণ চলছে, তখন ভূস্বর্গের একাংশে এমন ঘটনার কথা জেনে কেঁপে উঠেছে গোটা দেশ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। জম্মু  ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকেও পরিস্থিতির দিকে নজর রাখতে বলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের আশ্বাস, এই হামলার নেপথ্যে যারা ছিল, তারা কোনও মতে পার পাবে না। কংগ্রেস নেতা রাহুল গাঁধী নিহতদের পরিবারের জন্য সমবেদনা জানান। দলমত নির্বিশেষে বহু রাজনীতিবিদই এই ঘটনার নিন্দা করেছেন। 

আরও পড়ুন:সোমের সকালেই বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও তুমুল ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget