এক্সপ্লোর

Kashmir Terrorist Attack: মোদি সরকারের শপথ চলাকালীন কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ১০ পুণ্যার্থী

Terror Attack in Kashmir: ঘটনাস্থলেই ন'জন পুণ্যার্থী মারা যান। 

শ্রীনগর: দিল্লিতে তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের শপথগ্রহণ ঘিরে চূড়ান্ত তৎপরতার সময়ই জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। অতর্কিত হামলায় টাল সামলাতে না পেরে খাদে পড়ে যায় বাসটি। এই হামলায় এখনও পর্যন্ত ১০ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩৩ জন। (Kashmir Terrorist Attack)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে বাসটি শিব খোরি গুহা মন্দির থেকে ফিরছিল। সেই সময়ই রিয়াসি এলাকায় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। মুহুর্মুহু গুলি ছুটে আসে। ঘটনাস্থলেই ১০ জন পুণ্যার্থী মারা যান। রিয়াসির সিনিয়র পুলিশ সুপার মোহিত শর্মা জানান, গুলিবৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারান বাসের চালক। তাতেই খাদে গিয়ে বাসটি। (Terror Attack in Kashmir)

রবিবার সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে জঙ্গিরা বাসটি লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই খাদে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে নামেন। সওয়া ৮টা নাগাদ বাস থেকে যাত্রীদের তাঁরা বের করে আনতে ,ফল হন বলে জানা গিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছয় রিয়াসি থানার পুলিশও। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই হামলায় ১০ জনের মৃত্যুর মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছে রিয়াসি থানার পুলিশ। রিয়ালসসি, ত্রেয়থ এবং জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। বাসে যে যাত্রীরা ছিলেন, তাঁরা কেউই উপত্যকার বাসিন্দা নন, বাইরে থেকে তীর্থে এসেছিলেন বলে জানা গিয়েছে। হামলাস্থলে পৌঁছেছে পুলিশ, ভারতীয় সেনা এবং সিআরপিএফ। এলাকায় তল্লাশি শুরু হয়েছে। হামলাকারীদের খোঁজ চলছে।

পুণ্যার্থীদের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন উপত্যকার রাজনীতিকরা। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার কথা, 'অত্যন্ত দুঃখজনক খবর। জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বাসে জঙ্গিদের হামলায় ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। অনেকে আহত হয়েছেন হামলায়। এই হামলার তীব্র নিন্দা করছি আমি। যে এলাকা এতদিন জঙ্গিমুক্ত ছিল, সেখানেও হামলাকারীদের এই ফিরে আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক'।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর NDA সরকার যখন দিল্লিতে শপথ নিচ্ছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যখন দিল্লিতে, সেই সময় জঙ্গি হামলায় ১০ জনের প্রাণ গেল। এই জঘন্য হামলার, যাতে দেশের জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে, তার তীব্র নিন্দা করছি আমরা। তিন সপ্তাহ আগেই পহলগামে পর্যটকদের উপর হামলা হয়। লাগাতার জম্মু ও কাশ্মীরে নাশকতা ঘটে চলেছে। কাশ্মীরে শান্তি ফিরেছে, সব স্বাভাবিক বলে বুক বাজিয়ে যে ধারণা তৈরির চেষ্টা চালাচ্ছে মোদি সরকার, তা কতটা ফাঁপা, এতেই বোঝা যায়। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ'। নিহত ও আহতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হোক বলেও আর্জি জানিয়েছেন খড়্গে।

সবিস্তার আসছে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget