এক্সপ্লোর

Delhi Election Results : ১০ বছর পর মুখ ফেরাল দিল্লি, ভোটে হার, মার্কশিট হাতে পেয়ে কেজরি বললেন...

Arvind Kejriwal On Delhi Election Results : আপ শুধু রাজনীতিতে ক্ষমতার করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য এসেছে। বললেন কেজরিওয়াল।

নয়াদিল্লি : ১৭ বছর পর দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি। দিল্লির দিলে ফুটল পদ্ম। আপের হার  সম্পর্কে পূর্বাভাস করেছিল এক্সটি পোল। কিন্তু  এই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে নয়াদিল্লি আসনে হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। পদ্ম-ঝড়ে কার্যত সাফ হওয়ার পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আম-আদমি দলের প্রধান কেজরিওয়াল জানালেন, জনতা জনার্দনের রায় মাথা নিচু করে মেনে নিচ্ছি। 

২৩ আসনে এগিয়ে থেকে আপই দিল্লি বিধানসভায় একমাত্র বিরোধী দল হতে চলেছে। কারণ এবারও কংগ্রেসের হাত খালি। কেজরিওয়াল বললেন, ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন। আশা করি দিল্লির জনতা যে ভাবনা ও আশা রেখে তাদের জয়ী করেছে, বিজেপি সেই প্রত্যাশাপূরণ করবে। 'গত ১০ বছর দিল্লির জনতা আম আদমি পার্টিকে সেবা করার সুযোগ দিয়েছে। আমরাও শিক্ষা, স্বাস্থ্য, জল ও বিদ্যুৎ ক্ষেত্রে অনেক কাজ করেছি। নানাভাবে মানুষের উপকার করার চেষ্টা করেছি। পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করেছি। আমরা এবার শুধুমাত্র দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নয়, মানুষের সেবায় সব সময় পাশে থাকব। আপ শুধু রাজনীতিতে ক্ষমতার করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য এসেছে। এভাবেই আমরা কাজ চালিয়ে যাব। আমি আম-আদমি-পার্টির সকলকে অভিনন্দন জানাব, তাঁরা খুব ভাল নির্বাচন লড়েছেন'। 

উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে দিল্লির জঙ্গপুরা আসনে হেরে গেছেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কালকাজি আসনে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেয়েছেন অতিশী, হেরে গেলেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি। হেরে গিয়েছেন আপের আরেক হেভিওয়েট প্রার্থী সত্যেন্দ্র জৈনও। মালব্যনগরে পরাজিত হয়েছেন আপের সোমনাথ ভারতী, গ্রেটার কৈলাসে হেরেছেন সৌরভ ভরদ্বাজ।    

মোদি ২০১৪ সালেই দিল্লির তখতে বসলেও, এতদিন অবধি বিধানসভা তাদের দখলে ছিল না। এবার, কেজরিওয়ালকে উড়িয়ে দিয়ে, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসিন প্রতিষ্ঠিত হল।  ট্রেন্ড অনুযায়ী, ৭০ আসনের দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৫। বিজেপির দখলে ৪৮টি। আম আদমি পার্টির দখলে ২২টি আসন। এবারও, খালি হাতেই ফিরতে হল কংগ্রেসকে। দিল্লি জয়ের পর এক্স পোস্টে নরেন্দ্র মোদি বলেন, উন্নয়নের জয়, সুশাসনের জয়। সন্ধে ৭.৪৫ মিনিটে দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী। 

 

আরও পড়ুন: রাজধানীর বুকে কংগ্রেসের শূন্যের হ্যাট-ট্রিক, কোন ভুলে ফের মার্কশিটে লালকালি?                 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget