এক্সপ্লোর

Kerala Monsoon: সত্য়ি হচ্ছে পূর্বাভাস, কেরলে বর্ষা ঢোকার দিনক্ষণ জানাল মৌসম ভবন

India Monsoon Update: মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে কেরালায় মৌসুমি বায়ুর আগমনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা: পূর্বাভাস আগেই ছিল। এবার সেই পূর্বাভাস সত্যি করে কেরলে ঢুকছে বর্ষা (Kerala Monsoon)। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পরস্থিতি অনুকূল থাকলে চলতি সপ্তাহের মধ্যেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের এরাজ্যে। 

কেরলে ঢুকছে বর্ষা: সাধারণত ১ জুন কেরলে বর্ষা ঢোকার আদর্শ সময়। মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে কেরালায় মৌসুমি বায়ুর আগমনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২৫ মে-র মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। পরিস্থিতি অনুকূল হলে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে ঢুকবে। একইসঙ্গে মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে মৌসুমি বায়ু। এরপর মৌসুমি বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ অগ্রসর হবে। বঙ্গোপসাগর থেকে, মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই উত্তর-পূর্ব রাজ্যগুলির পাশাপাশি ওড়িশা এবং পশ্চিমবঙ্গে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রবল বর্ষণ চলছে কর্নাটকের একাধিক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে অসম, মেঘালয়, কেরল, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সিকিম, উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি করাইকাল।  

এদিকে  বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাচর বাতাস বইবে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির আশঙ্কা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতি বেগে তীব্র ঝড়ের সতর্কবার্তা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। 

সেরা শিরোনাম

Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget