এক্সপ্লোর

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত কেরলের নার্স, ৩০ নার্সকে আলাদা সরানো হল, কেন্দ্রকে ব্যবস্থা নিতে আবেদন বিজয়নের

বিদেশমন্ত্রক এক অ্যাডভাইসরি বা উপদেশমালা জারি করে চিন থেকে এদেশে আসা লোকজনকে সব বিমানবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়ায় পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে।

তিরুঅনন্তপুরম: চিনে ত্রাস ছড়ানো নয়া করোনাভাইরাস হানা দিয়েছে সৌদি আরবে? সৌদিতে কর্মরত কেরলের এক নার্সের দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে বলে নিশ্চিত খবর জানিয়েছেন দেশের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। চিনে ইতিমধ্য়ে ১৭ জনের প্রাণ গিয়েছে এই ভাইরাসের হানায়। মুরলীধরন ট্যুইট করেছেন, প্রায় ১০০ ভারতীয় নার্স কাজ করেন সৌদির আল-হায়াত হাসপাতালে। এঁদের বেশিরভাগই কেরলের। ওঁদের সবাইকে পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আক্রান্ত নার্সের চিকিত্সা চলছে আসির ন্যাশনাল হাসপাতালে। সেখানে তিনি চিকিত্সায় সাড়া দিয়ে সেরেও উঠছেন। সেখানকার ভারতীয় কনস্যুলেটকে সম্ভাব্য যাবতীয় সাহায্য দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। আক্রান্ত সন্দেহে ৩০ নার্সকে আলাদা জায়গায় সরানো হয়েছে বলে খবর। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশমন্ত্রককে চিঠি লিখে বিষয়টি নিয়ে উপসাগরীয় দেশটির সঙ্গে কথা বলে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিত্সার বন্দোবস্ত করার অনুরোধ করেছিলেন। খবরে প্রকাশ, কেরলের কোট্টায়মের এট্টুমানুরের ওই নার্স ফিলিপিন্সের এক নার্সের চিকিত্সা করতে গিয়েই করোনাভাইরাসে আক্রান্ত হন। এদিকে বিদেশমন্ত্রক এক অ্যাডভাইসরি বা উপদেশমালা জারি করে চিন থেকে এদেশে আসা লোকজনকে সব বিমানবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়ায় পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপত্র রভিশ কুমার বলেছেন, চিনে থাকাকালে কারও নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপার হলে সেখানে আমাদের দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। কিন্তু ভারতে কেউ এলেই তাঁকে স্ক্রিনিং প্রক্রিয়ার মুখে পড়তে হবে। করোনাভাইরাসের দাপটে ত্রাহি ত্রাহি রব ওঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জরুরি বৈঠকের ডাক দেয়। মারণ ভাইরাসে প্রথম আক্রান্ত হওয়ার খবরটি এসেছে আমেরিকা থেকে। এই প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে স্ক্রিনিং বা তল্লাসি জোরদার করেছে ভারত। ৪৩টি ফ্লাইটে আসা ৯১৫৬ জন যাত্রীকে এপর্যন্ত পরীক্ষা করা হয়েছে একজনও কেউ করোনাভাইরাস শরীরে বহন করছেন কিনা, নিশ্চিত ভাবে জানার জন্য। হংকং সহ চিন থেকে আসা যাত্রীদের শনাক্ত করে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে কলকাতা, মুম্বই, দিল্লি, কোচি, চেন্নাই, বেঙ্গালুরু বিমানবন্দরে। কেন্দ্রীয় পরিবার কল্যাণ, স্বাস্থ্যমন্ত্রক ও অসামরিক বিমান পরিবহণমন্ত্রকও ভ্রমণ সংক্রান্ত অ্যাডভাইসারি দিয়েছে। চিন যাচ্ছেন, এমন লোকজনকে স্বাস্থ্যমন্ত্রক সতর্ক থাকার। ট্যুইটে তারা পরামর্শ দেয়, করোনাভাইরাস। আমরা সতর্ক। প্রস্তুতি চলছে। চিন থেকে আসা যাত্রীদের, করোনাভাইরাসের কোনওরকম লক্ষণ দেখামাত্রই যেন নিকটবর্তী জন স্বাস্থ্যকেন্দ্রে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget