এক্সপ্লোর

সহপাঠীর নম্বর সব থেকে কম, আমেরিকায় নিজের বোনাস পয়েন্ট বন্ধুকে দিতে চাইল পড়ুয়া

লি জানিয়েছেন, এক ছাত্রীকে ওই ৫ বোনাস পয়েন্ট দিয়েছেন তিনি, অযাচিত এই সাহায্য পেয়ে আপ্লুত হয়ে গিয়েছে সে।

ফ্রাঙ্কফোর্ট: একাদশ শ্রেণির ইতিহাস পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পেয়েছে ছাত্রটি। ১০০-য় ৯৪, ৫ বোনাস পয়েন্ট ধরলে ৯৯। কিন্তু তা নিতে চায়নি সে। বরং শিক্ষককে অনুরোধ করেছে, যাতে তার প্রাপ্য ওই বোনাস পয়েন্ট এমন কাউকে দেওয়া হয়, যার দরকার সব চাইতে বেশি, তা সে যেই হোক। আপ্লুত শিক্ষক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর এই সোনার টুকরো ছাত্রের কথা। আমেরিকার ফ্রাঙ্কফোর্টের এক স্কুলে এই ঘটনা ঘটেছে। ইতিহাসের শিক্ষক উইনস্টন লি ফেসবুকে লিখেছেন, আমারই এক ছাত্র, এ+ ছাত্র, তার ৫ বোনাস পয়েন্ট এমন যে কোনও পড়ুয়াকে দিতে চায়, যার নম্বরটা দরকার। সে যেই হোক। নিজে এত পরিশ্রমে যা উপার্জন করেছে, তা পুরোপুরি দিয়ে দিতে চায় এমন কাউকে, যে পরীক্ষায় তেমন ভাল করতে পারেনি। নাম প্রকাশ না করলেও লি শেয়ার করেছেন ওই ছাত্রের লেখা একটি নোট। তাতে লেখা, সম্ভব হলে, আমার বোনায় পয়েন্ট এমন কাউকে দেবেন যে সব থেকে কম নম্বর পেয়েছে? জানিয়েছেন, ১২ বছরের শিক্ষক জীবনে এই প্রথম এমন অনুরোধের মুখোমুখি হলেন তিনি। তিনি জানিয়েছেন, তার নম্বর কে পাবে তা নিয়ে মোটেই চিন্তিত নয় ওই ছাত্র। তাকে তার বন্ধু হতে হবে না, সে কতটা চালাকচতুর তা নিয়েও তার মাথাব্যথা নেই। কেন তার নম্বর কম হল সে ব্যাপারে সে চিন্তিত নয়। সে শুধু সাহায্য করতে চেয়েছে, কাকে করছে সে সম্পর্কে সম্পূর্ণ নিষ্পৃহ থেকে। লি লিখেছেন, এই ছোট্ট নোট আমাকে কত ভরসা দিয়েছে তা ব্যাখ্যার অতীত। চলুন, আমরা সকলে এই কিশোরের মত হওয়ার চেষ্টা করি। ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্ট। এক লাখের লাইক পড়েছে, ৭০,০০০-এর কাছাকাছি শেয়ার। লি জানিয়েছেন, এক ছাত্রীকে ওই ৫ বোনাস পয়েন্ট দিয়েছেন তিনি, অযাচিত এই সাহায্য পেয়ে আপ্লুত হয়ে গিয়েছে সে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ
RG কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ
Iran Israel US War: ইরানের নতুন শাসক মোজতবা, যুদ্ধে অনেক ঘনিষ্ঠজনকেই হারিয়েছেন খামেনেইয়ের পুত্র
ইরানের নতুন শাসক মোজতবা, যুদ্ধে অনেক ঘনিষ্ঠজনকেই হারিয়েছেন খামেনেইয়ের পুত্র
Iran Israel US War: বন্ধ হরমুজ প্রণালী, ভাণ্ডারে মজুত অতিরিক্ত তেল, বাধ্য হয়েই উৎপাদন কমাচ্ছে সৌদি আরব ও আরও অনেকে
বন্ধ হরমুজ প্রণালী, ভাণ্ডারে মজুত অতিরিক্ত তেল, বাধ্য হয়েই উৎপাদন কমাচ্ছে সৌদি আরব ও আরও অনেকে
Samik Bhattacharya Exclusive : 'জীবনে ১ হাজারের বেশি রোগী মদনদা-কে দিয়ে ভর্তি করিয়েছি, অস্বীকার করব কী করে ?' এক্সক্লুসিভ শমীক ভট্টাচার্য
'জীবনে ১ হাজারের বেশি রোগী মদনদা-কে দিয়ে ভর্তি করিয়েছি, অস্বীকার করব কী করে ?' এক্সক্লুসিভ শমীক ভট্টাচার্য

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget