এক্সপ্লোর

TET Agitation: '১৪ তলায় শয়তানের কারখানা', চাকরিপ্রার্থীদের নিয়ে নাগরিক মঞ্চের প্রতিবাদে বিস্ফোরক মন্দাক্রান্তা

Nagarik Mancha Protest: মধ্যরাতে টেট চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ,  প্রতিবাদে ধর্মতলায় পথে নামল নাগরিক মঞ্চ। মিছিলে পা মেলান সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Nagarik Mancha Protest: মধ্যরাতে টেট চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ,  প্রতিবাদে ধর্মতলায় পথে নামল নাগরিক মঞ্চ। মিছিলে পা মেলান সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে জড় হন প্রতিবাদীরা। তাদের গন্তব্য রয়েছে বাংলা অ্যাকাডেমি চত্বরে। 

কারা ছিলেন মিছিলে ? 

মূলত, 'নাগরিক সমাজের প্রতিবাদ' ব্যানারে হচ্ছে এই মিছিল। যেখানে 'হবু শিক্ষকদের' ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদের কথা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিবাদীরা। সেখানে তাঁরা অবিলম্বে নিয়োগের দাবি রাখেন সরকারের কাছে।  নাগরিক সমাজের এই মিছিলে উপস্থিত ছিলেন, মহিলা আন্দোলনের নেত্রী ছাড়াও অধ্যাপক সেলের লোকজন। মিছিলে পা মেলান ছাত্র য়ুবরাও। সঙ্গে ছিলেন লেখক , বুদ্ধিজীবী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

কী বলেন মন্দাক্রান্তা ? 

এদিন মিছিলে যোগ দেন বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন। এই প্রসঙ্গে তিনি বলেন,  '' সবকিছুতে দুর্নীতি হচ্ছে। আর তো পারা যাচ্ছে না। এবার সমাজের সব স্তরের মানুষ সংহত হয়ে একজোট হয়ে পথে নামবে, তবে না বিদ্রোহ। ১৪ তলার এই যে শয়তানের কারখানা তা লোপাট করে দিতে হবে। একজোট হয়ে সবাই পথে নামলেই এই কারখানা আমরা এক ঝটকায় লোপাট করে দিতে পারি।       

 ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আন্দোলনে বলসে ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। ৬৬ দিনে পড়ে তাঁদের অবস্থান-বিক্ষোভ। পরবর্তীকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও, ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকে চাকরিপ্রার্থীরা। 

 মধ্যরাতে টেট চাকরিপ্রার্থীদের (TET Agitation) টেনে হিঁচড়ে তুলে দেওয়ার প্রতিবাদে পথে নামল কংগ্রেস-বিজেপিও (Congress/BJP)। ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা। পাঁজাকোলা করে বিজেপি কর্মীদের তোলা হয় পুলিশের গাড়িতে। অন্য দিকে, বিধানভবন থেকে মেয়ো রেড পর্যন্ত অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে কংগ্রেস। (Kolkata News)

চাকরিপ্রার্থীদের অনশন-আন্দোলন তুলে দেওয়ায় তরজা

৮৪ ঘণ্টার আন্দোলন, খালি পেটে, নির্জলা থেকে আন্দোলন, স্লোগানে-গানে প্রতিবাদ...আর এই আন্দোলনই বৃহস্পতিবার রাতে মাত্র ১৫ মিনিটের মধ্যে তুলে দেয় পুলিশ। আর এর প্রতিবাদেই শুক্রবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল জায়গায় জায়গায়। সিপিএম-এর মতোই রাস্তায় নামল বিজেপি এবং কংগ্রেসও। 

শুক্রবার ধর্মতলায় পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মীরা। দুপুর পৌনে ৩টে নাগাদ, বিজেপির রাজ্য সদর দফতরের সামনে থেকে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে শুরু হয় মিছিল। মেয়ো রোডে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার কথা ছিল বিজেপি-র। কিন্তু ধর্মতলা চত্বরে আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ-রা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
ABP Ananda Top 10, 25 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 25 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget