এক্সপ্লোর

Artist Wasim Kapoor Passes Away : প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কপূর

Artist Wasim Kapoor Death : ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে একঘণ্টার মধ্যে বাড়িতেই মৃত্যু চিত্রশিল্পীর।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম  কপূর। বয়স হয়েছিল ৭১ বছর। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে একঘণ্টার মধ্যে বাড়িতেই মৃত্যু চিত্রশিল্পীর। ১৯৫১ সালের ৩ জানুয়ারি লখনউতে জন্ম ওয়াসিম কাপুরের। ফাইন আর্টসের ছাত্রের কর্মভূমি ছিল কলকাতা। ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে আলাদা মাত্রা দিয়েছিল। অমিতাভ বচ্চন,  জ্যোতি বসু-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি এঁকেছিলেন তিনি।

তিনি থাকতেন প্রফুল্ল সরকার স্ট্রিটের একটি  বাড়িতে। সেখানেই চলে গেলেন শিল্পী।  বাংলার শিল্পীমহলে কার্যত শোকের ছায়া তাঁর প্রয়াণে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মেয়র ফিরহাদ হাকিম। 

 

১৯৫১ সালে লখনউতে জন্ম ওয়াসিম কপূরের। পড়াশোনা কলকাতাতেই। ইন্ডিয়ান কলে অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি (A First Class Diploma Holder in Fine Arts from Indian College of Arts and Draftmanship) নিয়ে উত্তীর্ণ হন শিল্পী। ক্রাচে ভর দিয়ে যেতেন কলেজে। আর্ট কলেজে শুরু থেকেই বড়দের নজরে পড়েছিলেন তিনি। শোনা যায়, কলেজের প্রথম বর্ষেই তাঁর ছবি প্রদর্শনীতে জায়গা করে নেয়। মাত্র ৬ মাস বয়সে খাট থেকে পড়ে বড় আঘাত পান তিনি।, এরপর দীর্ঘকাল বিছানায় ছিলেন। হাসপাতালে যেতে হত বারবার। কিন্তু মনে জানলা হয়ত খোলা ছিল বলেই তাঁর শিল্প ওই পর্যায়ে পৌঁছায়। 

জানা গিয়েছে, ১৯৮০-৮১ সালে All India Award from the Academy of Fine Arts পুরস্কারে সম্মানিত হন।  ১৯৮৪ তে পান All India Award , বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের তরফে।  ১৯৮৪ তেই রাজ্য সরকারের পক্ষ থেকে পান সম্মান। ১৯৮৫ তে শিরোমণি পুরস্কার পান Asian Paints- এর তরফে। (তথ্য - www.indianmasterpainters.com)

তাঁর তুলিতে কথা বলত মানুষের আবেগ, আনন্দ, দুঃখ, সুখ-অসুখ। শিল্পীর প্রয়াণ শোক জ্ঞাপন করেছেন শিল্প অনুরাগীরা। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget