এক্সপ্লোর

COVID Variant Omicron: রাজ্যে ওমিক্রন আক্রান্ত আরও দুই, আক্রান্ত দু'জনই বিদেশফেরত

COVID Variant Omicron: দুই আক্রান্তই সম্প্রতি বিদেশ থেকে ফেরেন। এক জন ব্রিটেন থেকে, অন্য জন নাইজিরিয়া থেকে। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

কলকাতা: রাজ্যে ফের ওমিক্রন (COVID Variant Omicron)  আক্রান্তের হদিশ মিলল। এ বার দু'জনের শরীরে মিলল সংক্রমণ। প্রথম জন, ব্রিটেনফেরত (Britain) এক তরুণ। ওই তরুণ আলিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার ব্রিটেন থেকে ফেরেন তিনি। জিনোম সিকোয়েন্সিং-এ আমিক্রন সংক্রমণ বলে জানা গিয়েছে। একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণ। অন্য জন সম্প্রতি ফেরেন নাইজিরিয়া (Nigeria) থেকে। তিনিও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

এই নিয়ে রাজ্যে তিন জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। তবে সন্দেহভাজন হিসেবে তালিকায় রয়েছেন বেশ কয়েক জন। তাই কোথাও কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। নজরদারি আঁটোসাটো করতে রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের ((Department of Health and Family Welfare - West Bengal) তরফে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বিমানবন্দরেি জিনোম সিকোয়েন্সিং-এর (Genome sequencing) জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য। 

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২

কোনও যাত্রীর শরীরে কোভিড (Covid19) সংক্রমণ ধরা পড়লে, তাঁর প্রাতিষ্ঠানিক নিভৃতবাসও (Isolation) বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য দফতর। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত নিভৃতবাসে থাকতে বাধ্য তাঁরা।  

এ দিকে, আয়ারল্যান্ডফেরত এক মহিলাকে ঘিরেও ওমিক্রন সন্দেহ দানা বেঁধেছে। ওই মহিলার করোনা রিপোর্ট পজিটিভ (Corona Positive) । তিনি বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital) হাসপাতালে ভর্তি রয়েছেনয। ওমিক্রন সন্দেহভাজন আরও এক জন বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে নতুন আক্রান্তের সংখ্যা ৪০০-র আশেপাশে রয়েছে। মৃত্যু এখনও শূন্যে নামিয়ে আনা যায়নি। তবে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। ১.৩৪ শতাংশ দৈনিক সংক্রমণের হার। এই মুহূর্তে রাজ্যের ২০৩টি হাসপাতালে কোভিডের চিকিৎসা চলছে।  এর মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ১৯৬ এবং বেসরকারি হাসপাতালের সংখ্যা ৭।

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget