এক্সপ্লোর

Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়

Kolkata News: সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সাংবাদিক নিগ্রহে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ধর্মতলাকাণ্ডে এখনও পর্যন্ত ১৬ জন গ্রেফতার হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিট- এর প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রতিবাদ-বিক্ষোভের নামে গত শুক্রবার ঠিক কী ঘটেছিল ধর্মতলায়? কীভাবে তাণ্ডব তা জানতে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডের তদন্ত করতে ঘটনাস্থলে ৫ ধৃতকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করেছে পুলিশ। প্রথমে খালি পায়ে হাঁটানো হয় অন্যতম অভিযুক্ত মহম্মদ আফরোজকে। তারপর খালি পায়ে এলাকা দিয়ে হাঁটানো হয় খালেদ রেজাকে। সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সাংবাদিক নিগ্রহে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ধর্মতলাকাণ্ডে এখনও পর্যন্ত ১৬ জন গ্রেফতার হয়েছে। এই ১৬ জনের মধ্যে ৫ জনকে আজ ২৭ জুলাই সোমবার দুপুরে ধর্মতলা চত্বরে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। শেখ সলমন নামের এক অভিযুক্তকেও খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। মহম্মদ মইনুদ্দিন নামের আরেক অভিযুক্তকেও হাঁটানো হয়েছে খালি পায়ে এবং ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। ৫ ধৃতদের একে একে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাঁটানো হয়েছে ধর্মতলার রাস্তায়। গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে ধৃতদের উপর। 

রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?

প্রসঙ্গত উল্লেখ্য, ধর্মতলার ঘটনার পর বিধানসভায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে ৫ জনের নাম শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। তার মধ্যে নাম ছিল মহম্মদ আফরোজেরও। ইতিমধ্যেই তার নানা কীর্তি প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আফরোজের রিলস, যেখানে অস্ত্র হাতে রয়েছে সে এবং নিজেকে মাফিয়া বলেই পরিচয়ও দেয় আফরোজ। একটি গ্যাং-ও রয়েছে তার। তৃণমূল-যোগও পাওয়া গিয়েছে আফরোজের। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক আলি মোল্লা- র ভোটপ্রচারে দেখা গিয়েছে আফরোজের ছবি। যদিও তৃণমূল বিধায়ক জানিয়েছেন তিনি আফরোজকে চেনেন না। ঘটনার দিন বীরবিক্রমে দেখা গেলেও আজ মহম্মদ আফরোজ মুখে কুলুপ এঁটেছিল। সাংবাদিকদের একটি প্রশ্নের জবাব দিতেও দেখা যায় না তাকে। মাঝে মাঝে পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে আফরোজকে। পরনে কালো শার্ট, হাফপ্যান্ট, খালি পা - পুলিশের ঘেরাটোপে চুপচাপ হেঁটে যাচ্ছিল সে। 

আরেক অভিযুক্ত (রাজু) পুলিশের ভ্যানে বসে দাবি করেছে, সে কংগ্রেস কর্মী। ঘটনার দিন কলেজ স্ট্রিটে ছিল সে। পায়ে তিনটি প্লেট বসানো রয়েছে তার। ঠিক মতো হাঁটাচলা করতেও পারে না। ঘটনার সময় কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে ছিল সে। ফলের ব্যবসা রয়েছে তার। ধর্মতলায় সেদিন আসেইনি সে। তার কোনও ছবি নেই। সেদিন কলেজ স্ট্রিটে ছিল সে। ওখানেই বাড়ি। আর কোনওদিকে যায়নি সে। আরেক অভিযুক্ত হাঁটার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছে, 'কী উস্কানি দিয়েছি দেখান, প্রমাণ করতে পারবেন?' অভিযুক্ত খালেদ রেজা যে একজন কংগ্রেস নেতা সে বলছে, 'ধর্মতলার মোড়ে আমাদের প্রতিবাদ ছিল। আমাদের শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী ছিল। রাহুল গান্ধী আমাদের নির্দেশ দিয়েছিল। ওখানে ট্রাফিকের ক্যামেরা আছে। দেখে নিন কী হয়েছে।' পায়ের সমস্যা থাকায় রাজুকে ভ্যানে বসিয়েই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রায় ১ ঘণ্টার উপর ঘটনার পুনর্নির্মাণ হয়েছে ধর্মতলায়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget