এক্সপ্লোর

খড়দার পর দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু

দমদমের মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু

উজ্জ্বল মুখোপাধ্যায়, দমদম: খড়দার পর দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু। দমদমের মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু।স্থানীয়দের দাবি, ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট।

খড়দা, টিটাগড়ের পর, এবার দমদম।উত্তর ২৪ পরগনারই মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ কিশোরীর। রবিবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগে রাজ্যে এখনও পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হল। প্রতিবেশী দুই কিশোরীই, অভিন্ন হৃদয় বন্ধু। স্থানীয় সূত্রে খবর, বুধবার, বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল দুই কিশোরী। পুরো রাস্তা জলমগ্ন থাকায়, সেখান দিয়ে যাওয়ার সময় ল্যাম্পপোস্টে হাত দেয় এক কিশোরী। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অন্য কিশোরীও। স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে।
আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: East Midnapur:রূপনারায়ণে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত দুই, আহত আরও দুজন

এদিকে উত্তর ২৪ পরগনার খড়দায় একই পরিবারের ৩ জনের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক। সরকারি আবাসন ছাড়ছে একাধিক পরিবার। জলমগ্ন আবাসনে শর্ট সার্কিট থেকে বিপদের আশঙ্কা করছেন আবাসিকরা। আশ্রয় নিচ্ছেন পঞ্চায়েতের ত্রাণশিবিরে। জলবন্দি ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন-তিনজনের মৃত্যু।  মর্মান্তিক সেই ঘটনার সাক্ষী পরিবারের খুদে সদস্য। সেই ঘটনার পরের দিনই আবাসন ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিল একাধিক পরিবার।

উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়া সরকারি আবাসন জুড়ে এখন শুধুই আতঙ্ক। মঙ্গলবার এই আবাসনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও তাঁদের বড় ছেলের মৃত্যু হয়। প্রতিবেশীদের সূত্রে খবর, ঘরের মধ্যে জল জমে ছিল। সেই সময় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী। আর বাবা-মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দশ বছরের বড় ছেলেও। খাটে বসে নিমেষের মধ্যে তিন-তিনজনের মৃত্যুর সাক্ষী হয় চার বছরের ছোট ছেলে। ওই ঘটনার জেরে পাতুলিয়ার এই সরকারি আবাসন ছেড়ে চলে যাচ্ছে একাধিক পরিবার। গ্রামপঞ্চায়েতের ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: Chandannagar: পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে ডাকাতি, তদন্তে অনুমান পুলিশের

সেরা শিরোনাম

Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের
CJP:
"পুরো দেশ আপনাদের সঙ্গে আছে..", CJP-র শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষের জামিনে শুভেচ্ছা কেজরিওয়ালের
News Live: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ? দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, দশমীতে বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ? দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, দশমীতে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীন, শহরজুড়ে সিঁদুরখেলা, উমা ফিরছেন শ্বশুরবাড়ি
শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীন, শহরজুড়ে সিঁদুরখেলা, উমা ফিরছেন শ্বশুরবাড়ি

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget