এক্সপ্লোর

দুর্গতিতে খোদ দুর্গতিনাশিনী! সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়ে রয়েছে দুর্গা

এই শহরেরই ধরা পড়েছে উল্টো এক ছবি, বিভিন্ন পুজো কমিটি যখন নানা রূপে প্রতিমাকে তুলে ধরেছে, সেখানে কলকাতার বুকেই সবার অলক্ষ্যে রয়ে গেছেন এই উমা। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: একদিকে আবাহনের ঝলমলে আলো, অন্যদিকে অবহেলার অন্ধকার! শারদ-ষষ্ঠীতে যখন দিকে দিকে দেবীর বোধন, তখন এই শহরেই দুর্গতি খোদ দুর্গতিনাশিনীর। সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন। ভুল হয়ে গেছে, রি-ইনস্টল করা হবে। জানিয়েছেন ফিরহাদ হাকিম। 

করোনা আবহেও মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। আলোর রোশনাইয়ে ঝলমলে চারপাশ! উৎসবে মেতেছে কলকাতা। কিন্তু এই শহরেরই ধরা পড়েছে উল্টো এক ছবি, বিভিন্ন পুজো কমিটি যখন নানা রূপে প্রতিমাকে তুলে ধরেছে, সেখানে কলকাতার বুকেই সবার অলক্ষ্যে রয়ে গেছেন এই উমা। 

পুজো শুরু হয়ে গেছে। উৎসব শুরু হয়েছে তার আগে থেকেই। চারদিকে যখন আলোর রোশনাই, ঠাকুর দেখার আকুতি। সেখানে মাতৃমূর্তি অবহেলায় পড়ে আছে সাদার্ন অ্যাভিনিউতে। গোলপার্ক থেকে সাদার্ন অ্যাভিনিউয়ের দিকে একটু এগোলেই পার্কের ঘেরাটোপে রয়েছে দুর্গার ইনস্টলেশন। স্থানীয় সূত্রে খবর, শহরের সৌন্দর্যায়নে কয়েক বছর আগে এই প্রতিমা ইনস্টল করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ে বিবর্ণ হয়েছেন উমা। সিমেন্টের চাতালের উপর রাখা কাঠামো ভেঙে পড়েছে। 

প্রতিমার পাশে থাকা অন্যান্য মূর্তিও অর্ধেক ভেঙে পড়ে আছে। শারদ-শহরে, ব্যস্ত রাস্তার পাশে এমন দৃশ্য নজর এড়িয়েছে অনেকের। তার মধ্যেও ঠাকুর দেখতে বেরিয়ে যে দু-একজনের চোখে পড়েছে এই দৃশ্য, তাঁরা তো হতবাক।

যাদবপুরের বাসিন্দা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমরা যাতায়াত করতে গিয়ে দেখি, খুব খারাপ লাগছে। সারানোর ব্যবস্থা করা উচিত। অন্যদিকে চণ্ডীগড়ের বাসিন্দা শাওন দে জানিয়েছেন, আমি চণ্ডীগড়ে থাকি। কলকাতায় আসি, খুব বাজে লাগছে, ঠাকুর দেখতে বেরচ্ছি, আর এখানে এভাবে পড়ে আছেন প্রতিমা। আমাদের মুখে দুর্গা মূর্তির এমন অবহেলার কথা শুনে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। 

কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স, চেয়ারপার্সন, ফিরহাদ হাকিম জানিয়েছেন, 
ওটা আমি দেখলাম, চারদিকে গাছ আছে। কোনও কারণে চোখে পড়েনি। ভুল হয়ে গেছে। আমি আজই সরিয়ে দিতে বলেছি। ওটা তুলে নিয়ে গিয়ে রি ইনস্টল করে দেবে।

উৎসব আসে, উৎসব যায়। রীতি মেনে নিরঞ্জনের পাশাপাশি, কিছু মূর্তিকে সাজিয়ে রাখা হয় শহরের সৌন্দর্যায়নের কারণে। কিন্তু উৎসবের শহরে দুর্গাকে অবহেলায় থাকতে দেখে কেউ কেউ বলছেন, শুধু ইনস্টলেশন নয়, রক্ষণাবেক্ষণ ও নজরদারিও প্রয়োজন। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget