এক্সপ্লোর

Nicco, Eco Park: প্রায় তিন মাস পর আজ থেকে খুলল ইকো ও নিক্কো পার্ক, করোনা-বিধি মেনে তবেই প্রবেশ

দীর্ঘদিন পর বিনোদন পার্কে আসতে পারায় খুশি কচিকাঁচাদের পাশাপাশি বাবা-মায়েরাও

কলকাতা: করোনা আবহে প্রায় তিন মাস বন্ধ থাকার পর খুলল ইকো ও নিক্কো পার্ক। দীর্ঘদিন পর বিনোদন পার্কে আসতে পারায় খুশি কচিকাঁচাদের পাশাপাশি বাবা-মায়েরাও। তবে ঢুকতে গেলে মানতে হবে করোনা বিধি।

করোনার জেরে ঘরবন্দি জীবনে  হাঁসফাঁস শৈশব-কৈশোর! অনলাইন ক্লাসের একঘেয়েমি থেকে দূরে একটু খোলা আকাশ, একটু মুক্ত বাতাসের জন্য ছটফট করছে ছোটরা। এরকম সময়েই সকলের জন্য সুখবর নিয়ে এল ইকো ও নিক্কো পার্ক। খুলে গেলে এই দুই বিনোদন পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা কমতেই ধাপে ধাপে শিথিল হচ্ছে করোনা বিধি-নিষেধ। পার্ক খোলায় খুদে থেকে বড়- খুশি সবাই। 

এক দর্শক জানাচ্ছেন, অনেক দিন পর বেরিয়েছি। বাচ্চারাও খুশি। আমরাও যেন বাঁচলাম। নিয়ম মেনে স্যানিটাইজেশন হচ্ছে। কেউ আবার বলেছেন পার্ক খুলল, এতদিনের ঘরবন্দি জীবন থেকে বাচ্চারাও যেন একটু মুক্তি পেল। উল্লেখ্য, পার্ক খুললেও দর্শকদের জন্য রয়েছে কড়া নিয়মবিধি। কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নো মাস্ক, নো এন্ট্রি।  

নিক্কোপার্কের আধিকারিক সুমিত দত্ত জানাচ্ছেন, স্যানিটাইজেশন করেছি।রাইড গুলো প্রত্যেক দিন স্যানিটাইজ করা হবে। বুধবার খুলেছে নিক্কো পার্ক, মঙ্গলে দরজা খুলেছে ইকো পার্কের। 
সপ্তাহের মাঝে খোলায়, তেমন লোকজন হয়নি। তবে ভিড় বাড়বে আশা পার্ক কর্তৃপক্ষের।  করোনা বিধি মেনে খুলেছে। প্রত্যেককে চেক করে ঢোকানো হচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকছে নিক্কো পার্ক। ইকো পার্ক খোলা থাকছে সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত। 

উল্লেখ্য আজ বুধবার থেকেই আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা। মঠ সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রথম দফায় মঠ খোলা থাকবে সকাল ৮-৩০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।  দ্বিতীয় দফায় বিকাল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। 

এই সময়সীমার মধ্যেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করতে পারবেন। তবে কঠোরভাবেই কোভিড বিধি মেনেই প্রবেশ করতে হবে ভক্তদের। মন্দিরে প্রবেশ করার আগে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget