এক্সপ্লোর

বড়বাজারে প্লাস্টিকের গুদামে আগুন, ধোঁয়ায় ঢেকেছে গোটা বিল্ডিং

নেতাজি সুভাষ রোডে প্লাস্টিকের গুদামে আগুন লাগে

কলকাতা: ফের বড়বাজারে আগুন। নেতাজি সুভাষ রোডে প্লাস্টিকের গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টা পরে বাড়ির ভিতরে ঢুকতে পারল দমকল। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধে নাগাদ আগুন লাগে। বড় বাজারের বনফিল্ড লেনে ওই বিল্ডিং রয়েছে রাখির গোডাউন। সঙ্গে রয়েছে শিশুদের বন্দুকের ক্যাপ, বেলুন, পিচকিরির মতো সামগ্রী।  আশেপাশে রয়েছে প্রচুর কেমিক্যাল এর গোডাউন এবং দোকান। ইতিমধ্যে দোতলা থেকে তিনতলা পর্যন্ত পৌঁছেছে আগুন বলে দমকল সূত্রে খবর। গতকাল বড়বাজারে আগুন লাগে কাপড়ের দোকানে। 

এদিন স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন। এরপর আগুনের লেলিহান শিখা দেখা যায়। বনফিল্ড লেন মূলত ঘিঞ্জি এলাকা। আশেপাশে রয়েছে একাধিক কেমিক্যালের গোডাউন। শাটার বন্ধ থাকায় দমকল কর্মীরা সেই দোকানের শাটার কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেন। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে তার নিচের দোকানগুলিতে আগুন ছড়ায়নি বলেই দমকল সূত্রে খবর। কিন্তু আগুন ছড়াতে শুরু করেছে তিন তলায়। আর সেখানেই রয়েছে গ্যাসের সিলিন্ডার। ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। এদিন ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে সুজিত বসু বলেন, আগুনের উৎসস্থলে পৌঁছনে গিয়েছে। অনেক দাহ্য পদার্থ রয়েছে। নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। 

গতকাল, রবিবার সন্ধেয় বড়বাজারে সদাসুখ কাটরায় একটি দোকানে আগুন লাগে। দোতলার একটি দোকানে আগুন লাগে।  সন্ধে ৭টা নাগাদ সদাসুখ কাটরা বাজারে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। জানা যায় এই বাজারের দোতলায় লক্ষ্মী টেক্সটাইল নামে একটি কাপড়ের দোকানে আগুন লেগেছে। কিছু বন্ধ ছিল এই দোকানের শাটার। দমকল কর্মীরা সেই দোকানের শাটার কেটে ভিতরে ঢোকেন। গোটা দোকানটি শাড়ি ও কাপড়ে ঠাসা ছিল। দাউ দাউ করে আগুন জ্বলছিল সেই দোকানে।

এর আগেই বড়বাজারে একাধিক অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নিয়েছিল। সেই আশঙ্কাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। গোটা বাজারে এই ধরনের দোকান ভর্তি, আর সেই দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছিলেন স্থানীয়রা। আশেপাশের সব দোকানেই প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা গিয়েছে। যদিও দমকল কর্মীদের তৎপরতার কারণেই আগুন গতকাল ছড়িয়ে যেতে পারেনি। দমকল কর্মীরা মনে করছেন সম্ভবত শর্ট সার্কিটের কারণেই এই দোকানে আগুন লেগেছিল। দমকল আধিকারিকের দাবি, এই বাজারে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। 

সেরা শিরোনাম

Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Amit Shah :
"দিল্লিতে খেলা চলছে, ভোটচুরির বাহানা, ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না”, রাহুলের নাম তুলে বড় দাবি অমিত শাহের
Cockroach Janata Party: নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget