এক্সপ্লোর

Kalighat Temple Closed: তারাপীঠের পর কালীঘাট, কাল থেকে ভক্তদের জন্য বন্ধ মন্দিরের দরজা

সন্ধেতে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসে, যেখানে সিদ্ধান্ত হয়েছে রবিবার থেকে ভক্তদের জন্য বন্ধ হচ্ছে কালীঘাট মন্দিরের দরজাও, তবে প্রথা মেনে সকালের ভোগ নিবেদন ও বিকেলের আরতি হবে।

কলকাতা : তারাপীঠের পর এবার কালীঘাট। আগামীকাল থেকে ভক্তদের জন্য বন্ধ থাকছে কালীঘাট মন্দির। রাজ্যের বর্তমান কোভিড আবহে রাজ্য সরকারের গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত। আজ দুপুরেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, আগামীকাল থেকে রাজ্য আরও কড়াকড়ির পথে হাঁটছে। কার্যত লকডাউন জারি হওয়ার যে ঘোষণার পরই সন্ধেতে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসে। যেখানে সিদ্ধান্ত হয়েছে রবিবার থেকে ভক্তদের জন্য বন্ধ হচ্ছে কালীঘাট মন্দিরের দরজাও। তবে প্রথা মেনে সকালের ভোগ নিবেদন ও বিকেলের আরতি হবে।

কতদিন পর্যন্ত কালীঘাট মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকবে তা এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত প্রাথমিকভাবে মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। যে সেবায়েতরা মন্দিরের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের সংখ্যাও কমানো হচ্ছে বর্তমান পরিস্থিতির কথা ভেবে। সকালের ভোগ নিবেদন ও বিকেলের আরতির জন্য হাতে গোণা সেবায়েতদের কাজে যুক্ত করা হবে বর্তমান পরিস্থিতির বিচারে।

রাজ্য সরকারের কড়াকড়ি বাড়ানোর ঘোষণার কিছুটা পরই পরই তারাপীঠ মন্দিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আগামীকাল থেকে মন্দির সম্পূর্ণ বন্দ থাকবে। ৩০ মে পর্যন্ত মন্দির বন্ধ রাখারই আপাতত সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। যদিও নিত্য পুজো যে জারি থাকবে- সেটাও জানানো হয়েছিল।

শনিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানান আগামী ৩০ মে পর্যন্ত বিভিন্ন কড়াকড়ির কথা। তিনি জানান আগামী এক পক্ষকাল রাজ্যে সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। বাজার দোকান খোলা রাখার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। এবার পরিবহনের ক্ষেত্রেও বিধি আরোপ করা হয়েছে। তিনি বলেন, লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি, অটো চলাচল। সব ধরণের জমায়েত বন্ধ থাকবে।

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget