এক্সপ্লোর

Kolkata Civic Poll : করোনা পরিস্থিতিতে পুরভোট, প্রচারে কী কী নিয়ম মানতে হবে দলগুলিকে?

Kolkata Civic Poll : ছোট মিটিংয়ে জোরবড় মিটিং করতে গেলে বড় জায়গায় করতে হবে ।জেলাশাসক ও পুলিশ অথরিটি নজর রাখবে।  মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন ২ জন। 

কলকাতা : ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে। করোনা পরিস্থিতিতে উপনির্বাচনের পর আবার পুরভোট। অতিমারীর কথা ভাবে কী নিয়ম মেনে চলতে হবে, তা সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। বলা হল - 

  • করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সন্ধে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বড় জনসভা করা যাবে না। 
  • সায়লেন্স পিরিয়ড হবে ভোটের ৭২ ঘণ্টা আগের থেকে।  
  • ছোট মিটিংয়ে জোর
  • বড় মিটিং করতে গেলে বড় জায়গায় করতে হবে ।
  • জেলাশাসক ও পুলিশ অথরিটি নজর রাখবে।  
  • মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন ২ জন। 
  • অনলাইনে মনোনয়ন জমা করা যাবে না। 
  • ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন। 
  • সন্ধে ৭ থেকে সকাল ১০ পর্যন্ত করা যাবে না বড় জনসভা। 
  • চালু হল ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম। 
  • অভিযোগকারীরা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন ।
  • করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করানোর ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নিয়ম জারি করেছিল, সেই নিয়মেই হবে পুরভোট। 

    আরও পড়ুন:

    বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা


    সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ।
  • আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু।
  • ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু।
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।
  • আজ থেকেই জারি আদর্শ আচরণবিধি।
  • ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

     হাওড়ার ক্ষেত্রে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। কারণ, ইতিমধ্যেই হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে।এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে। এখনও তাতে সই করেননি রাজ্যপাল! রাজ্য সরকারের কাছে আরও তথ্য চেয়ে ফের বিল ফেরান রাজ্যপাল। ট্যুইট করে, সংশোধনী বিলে ১৮টি আপত্তির কথা জানিয়েন তিনি! সূত্রের খবর, রাজ্যপাল সই করলে, তারপরই হবে গেজেট নোটিফিকেশন। তারপর, সরকারের তরফে এলাকা পুনর্বিন্যাস করার কথা। স্বাভাবিকভাবে, হাওড়া পুরসভার ভোট ১৯ ডিসেম্বর  হচ্ছে কি না, তা নিয়ে জটিলতা রয়েই গেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget