এক্সপ্লোর

Weather Updates: ঘূর্ণার্বত বদলে গেল নিম্নচাপে! ফের ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়

আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানান হয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।  

তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই।  আগামী শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা।  এর জেরে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।  এরই মধ্যে রাতভোর বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু জায়গায় এখনও জল নামেনি।  

আরও পড়ুন, 'এমন বৃষ্টি চলতে থাকলে অবস্থা আরও খারাপ হবে,' আশঙ্কা তারক সিংহের

যেমন সোনারপুর পুরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডই এখনও কমবেশি জলমগ্ন। একাধিক রাস্তায় প্রায় হাঁটু সমান জল।  অলি গলিতে জল আরও বেশি।  অনেক বাড়িতে জল ঢুকেছে।  পরিস্থিতি এতটাই খারাপ যে অনেককে বাডি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।পুরসভা সূত্রে দাবি, পাম্প চালিয়ে জল সরানোর কাজ চলছে।

সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন। কোথাও কোথাও হাঁটু সমান জল। জমা জল দেখে অনেকে গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন।  নবদিগন্তের কর্মীরা জল সরানোর কাজে নেমেছেন। রাস্তার নিকাশী নালার ঢাকনা খুলে দেওয়া হচ্ছে যাতে দ্রুত জল নামতে পারে।    

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রবল বৃষ্টির কারণে মাতলা ১ ও মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০টি গ্রাম জলমগ্ন। পুকুর, রাস্তা মিশে গেছে।  কোথাও কোথাও জল ঢুকেছে বাড়িতে। ঘরে জল ঢুকে যাওয়ায় সাপ খোপ, পোকামাকড়ের উপদ্রবের আতঙ্কে ভুগছেন বাসিন্দারা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget