এক্সপ্লোর

Kolkata Metro Update: পুরনো চেহারায় ফিরছে কলকাতা মেট্রো, চালু হবে টোকেন পরিষেবা

Kolkata Metro Update: আবারও চেনা ছন্দে ফিরতে চলেছে কলকাতা মেট্রো। জন সাধারণের জন্য বৃহস্পতিবার থেকে চালু হবে মেট্রোয় টোকেন পরিষেবা।

কলকাতা: করোনার কাঁটা পেরিয়ে পুনরায় চেনা ছন্দে ফিরছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। আবারও জন সাধারণের জন্য চালু করা হচ্ছে টোকেন পরিষেবা। আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন পরিষেবা। 

করোনা অতিমারীর আবহে মেট্রো কর্তৃপক্ষ টোকেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। দফায় দফায় মেট্রো পরিষেবা চালু হলেও কেবলমাত্র স্মার্ট কার্ড থাকলেই পাতালরেল সফর সম্ভব ছিল। পরবর্তীকালে করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পরও একই নিয়ম বজায় থাকে। প্রথমে জরুরী প্রয়োজনে যাতায়াতের জন্য এবং ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য মেট্রো চালু হলেও, টোকেন পরিষেবা চালু হয়নি। কর্তৃপক্ষের বক্তব্য ছিল, টোকেন যেহেতু হাতবদল হয় তাতে সংক্রমণের আশঙ্কা বাড়ে। 

কিন্তু প্রথম থেকেই সাধারণ মানুষ টোকেন পরিষেবা চালুর পক্ষেই ছিল। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে মেট্রোয় লোকসংখ্যাও বাড়ছে। করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সমস্ত দিক খতিয়ে দেখে টোকেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় টোকেনের ব্যবহার। এরপর আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৫ নভেম্বর, ২০২১, পুনরায় টোকেন পরিষেবা চালু করা হবে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এখনও স্মার্টকার্ড ব্যবহারেই জোর দেওয়া হচ্ছে। যাঁরা প্রতিদিন মেট্রোয় যাতায়াত করেন, তাঁদের স্মার্টকার্ড ব্যবহার করারই অনুরোধ জানানো হয়েছে। এতে সংক্রমণের ভয় কম থাকে।

আরও পড়ুন: TMC: 'জোর করে ভোট নয়, ছাপ্পা ভোটে মদত দিলে জেলে', দলীয় কর্মীদের হুঁশিয়ারি সৌগতর

কিছুদিন আগেই কলকাতা ও শহরতলির বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে আসে কলকাতা মেট্রো। গত ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবারেও সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে। গত ১৩ নভেম্বর মেট্রো রেল কর্তৃপক্ষ এই ঘোষণা করে। যাত্রীদের করোনাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানায়, শনিবার সারাদিনে ২১৪টির বদলে চলবে ২০০টি মেট্রো। প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। সকালে ও সন্ধেবেলা যখন বেশি ভিড় থাকে, সেই সময় সাত মিনিট অন্তর পাওয়া যাবে ট্রেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget