এক্সপ্লোর

Kolkata Weather : আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম !

Kolkata Weather Updates : আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।  

কলকাতা : কালীপুজো, ভাঁইফোঁটা শেষে শারদোৎসবের আমেজ কাটিয়ে উঠছে বাংলা (West Bengal)। হেমন্তের  হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে। সকালবেলা ঘাসের উপর শিশির-বিন্দু, ছাতিমের গন্ধে হেমন্তের আবেশ আর রাতে শিরশিরে হাওয়া, জানান দিচ্ছে শীত (Winter)এল বলে। 

সকালের রঙ, কুয়াশা ঢাকা৷ ধূসর। আবছা৷ অস্পষ্ট ভিক্টোরিয়ার পরী৷  গুটি গুটি পায়ে সে দোরগোড়ায় এসে হাজির। সপ্তাহ শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীত। রাজ্যজুড়ে শীতের আমেজ (Winter Updates)।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। যদিও ঠিক কবে থেকে কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা, তা এখনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। 


Kolkata Weather : আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম !

আরও পড়ুন : Winter Weather Update: জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু কলকাতায়


পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা।  তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।  কালীপুজোর আগে থেকেই কলকাতাতে স্বাভাবিকের নীচে নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা।  গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে পারদপতন। সোমবার কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে। কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। গত শনিবার ভাইফোঁটার দিন কলকাতার তাপমাত্রা নামে কুড়ি ডিগ্রির নীচে। জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু হয়ে যায়। এরপর রাতের দিকের তাপমাত্রা নামতে শুরু করে ।  

পাশাপাশি, উত্তরবঙ্গে পরিষ্কার ঝকঝকে আকাশ সকাল থেকেই। মেঘমুক্ত পরিবেশে সকাল সকালই শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। মন জুড়ালো পর্যটকদের। খুব শিগগিরি নামতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। ফলে আগামী শীতে বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে এখন যেসব পর্যটকরা উত্তরবঙ্গেই আছে, তাঁদের জন্য এক নয়নাভিরাম রূপে ধরা দিল আজ কাঞ্চনজঙ্ঘা। 


সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
TMC News: নতুন করে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, মাইক হাতে বেরিয়ে এলেন মমতা, বললেন, ‘যদি ভাবেন চলে যাব, আমি যাচ্ছি না’
নতুন করে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, মাইক হাতে বেরিয়ে এলেন মমতা, বললেন, ‘যদি ভাবেন চলে যাব, আমি যাচ্ছি না’

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget