এক্সপ্লোর

Narada Case Updates: আদালতের নির্দেশে অধ্যক্ষের সামনে হাজিরা দিলেন সিবিআইয়ের ৫ আধিকারিক

নারদে চার্জশিট বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট...

সৌভিক মজুমদার, কলকাতা: নারদে চার্জশিট বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে অধ্যক্ষের সামনে হাজিরা দিলেন সিবিআইয়ের ৫ জন আধিকারিক।

নারদ মামলায় তিন হেভিওয়েট বিধায়ক-মন্ত্রীর নামে চার্জশিট দেওয়া নিয়ে বিতর্কের জেরে সোমবার সিবিআইয়ের আধিকারিক সত্যেন্দ্র সিংহকে তলব করেছিলেন বিধানসভার স্পিকার। 

এই তলবকে চ্যালেঞ্জ করে এদিন কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে শুনানিতে সিবিআইয়ের হয়ে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। 

তিনি বলেন, রাজ্যপালের থেকে অনুমোদন নিয়েই চার নেতামন্ত্রী-সহ মোট ৫ জনের বিরুদ্ধে নারদ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। এই ধরনের মামলার ক্ষেত্রে অধ্যক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। রাজ্যপাল অনুমতি দিলেই হয়। 

তিনি আরও বলেন, এই মামলায় সিবিআইকে দু’বার ডেকে পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। এই ডেকে পাঠাবার আইনি এক্তিয়ার তাঁর নেই।

যদিও সিবিআইয়ের সওয়াল শুনে বিচারপতি নির্দেশ দেন, সিবিআইয়ের যে আধিকারিককে অধ্যক্ষ ডেকে পাঠিয়েছেন, তাঁকে বিকেল চারটের সময় অধ্যক্ষের কাছে হাজিরা দিতে হবে। তবে অধ্যক্ষের সামনে হাজির হয়ে মামলার কারণ দেখিয়ে মুলতবি রাখার আবেদন করতে পারবেন। 

বিচারপতি আরও নির্দেশ দেন, ‘এই মামলায় কাউকে ডেকে পাঠানোর অধিকার আছে অধ্যক্ষের। তবে বিধানসভার অধ্যক্ষ এই আধিকারিকের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না।‘

এদিন অধ্যক্ষের তরফে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় মঙ্গলবার দুপুর দুটোয় ফের এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারপতি।   

সেইসময় অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ওয়াই জে দস্তুর আদালতকে জানান, এ নিয়ে ইডি-র তরফেও একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি তখন দুটি মামলাই মঙ্গলবার দুপুরে একসঙ্গে শুনবেন বলে জানান।

আদালতের নির্দেশ অনুসারে, এদিনই বিধানসভার অধ্যক্ষের কাছে হাজিরা দেন সিবিআইয়ের আধিকারিক।

আরও পড়ুন: বুধবার ইডি-সিবিআই অফিসারদের বিধানসভায় তলব স্পিকারের

আরও পড়ুন: নারদ মামলায় ইডি-র চার্জশিটে নাম দুই মন্ত্রী সহ পাঁচজনের, কেন বাদ শুভেন্দু? প্রশ্ন তৃণমূলের, কটাক্ষ বিজেপির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget