এক্সপ্লোর

North 24 Paragana:পাঁচিলে পিছলে গিয়ে বিপত্তি, গলায় আটকে চেন, দু’ঘণ্টার চেষ্টায় বের করলেন চিকিৎসকরা

গত রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বছর ছাব্বিশের ওই তরুণের গলায় রড ও চেন ঢুকে যায়।

কলকাতা: পাঁচিলে পিছলে গিয়ে গলায় আটকে যায় চেন। দু’ঘণ্টার চেষ্টায় তরুণের গলা থেকে হার বের করলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বছর ছাব্বিশের ওই তরুণের গলায় রড ও চেন ঢুকে যায়। পরিবারের লোকজন রড বের করতে পারলেও গলায় আটকে ছিল চেন।

ওই দিন রাতে রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে আনা হয় আর জি কর হাসপাতালে। সায়র চট্টোপাধ্যায় ও অন্যান্য চিকিৎসকরা অপারেশন করে গলার ভেতর থেকে চেন বের করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তরুণের অবস্থা স্থিতিশীল।

এদিকে, শহরের আর একটি হাসপাতাল এসএসকেএমে অটো দুর্ঘটনার গুরুতর জখম এক তরুণীর যেভাবে প্রাণ বাঁচল, তা কার্যত অবিশ্বাস্য। চিকিৎসকদের চেষ্টায় আপাতত স্থিতিশীল ওই তরুণীর শারীরিক অবস্থা। ওই তরুণীর জটিল অস্ত্রোপচার হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। অটো দুর্ঘটনায় অটোর রড ভেঙে এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছিল বুক।

৫ ঘণ্টার অস্ত্রোপচারে তরুণীকে বাঁচালেন এসএসকেএমের চিকিৎসকরা। শিরদাঁড়া ও লিভার ফুটো করে দেয় অটোর রড। ১৪ জনের মেডিক্যাল বোর্ড তৈরি করে হয় অস্ত্রোপচারে বের করা হল রড। আপাতত স্থিতিশীল ধামাখালির বাসিন্দা তরুণী। রবিবার অটো দুর্ঘটনায় গুরুতর আহত হন ২১ বছরের তুহিনা পরভীন।

জানা গেছে, প্রথমে তুহিনাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে ওই অপারেশন। 

এভাবে শহরের দুই হাসপাতালে জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল এক তরুণ ও এক তরুণীর।  উল্লেখ্য,  কিছুদিন আগেই  এসএসকেএম হাসপাতালে অন্তঃসত্ত্বার জটিল অস্ত্রোপচার সফল হয়েছিল। টিউমার অপারেশনের পর, সন্তানের জন্ম দেন ওই মহিলা। হাসপাতাল সূত্রে জানানো হয়, মা, শিশু দু’জনেই সুস্থ আছে। হাসপাতাল সূত্রে খবর, অত্যন্ত জটিল ছিল ওই অপারেশন। প্রাণের ঝুঁকিও ছিল। কিন্তু শেষপর্যন্ত সফল হয় অস্ত্রোপচার।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget