এক্সপ্লোর

Sealdah Metro: ৩১ মে উদ্বোধন হচ্ছে না শিয়ালদা মেট্রো, তাহলে কবে?

Sealdah Metro: নিত্যযাত্রীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হওয়ার আশা ছিল। কিন্তু আজ জানা গিয়েছে, ৩১ মে উদ্বোধন হচ্ছে না শিয়ালদা মেট্রো। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আগামী ৩১ মে উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রো (Sealdah Metro)। বিভিন্ন সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছিল। শিয়ালদা মেট্রো চালু হতে চলার খবর জানার পরই খুশির আবহ তৈরি হয় শহরবাসীদের মধ্যে। নিত্যযাত্রীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হওয়ার আশা ছিল। কিন্তু আজ জানা গিয়েছে, ৩১ মে উদ্বোধন হচ্ছে না শিয়ালদা মেট্রো। 

৩১ মে উদ্বোধন নয় শিয়ালদা মেট্রোর-

জানা গিয়েছে, প্রাথমিকভাবে সম্পন্ন হয়ে গিয়েছে শিয়ালদা মেট্রোর কাজ। রেলওয়ে সেফটির ছাড়পত্রের ৩ মাসের মধ্যে তা চালু হওয়ার কথা। এর আগে পয়লা বৈশাখে শিয়ালদা মেট্রোর উদ্বোধনের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেবার উদ্বোধন হয়নি। পরবর্তীকালে জানা যায়, ৩১ মে উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রোর। কিন্তু এখনও পর্যন্ত রেল বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র না মেলায় ৩১ মে তারিখেও উদ্বোধন হচ্ছে না। মেট্রো রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই জানান হয়েছে যে, ৩১ মে শিয়ালদা মেট্রোর উদ্বোধন হচ্ছে না। নিয়ম অনুযায়ী রেলওয়ে সেফটির ছাড়পত্রের ৩ মাসের মধ্যেই চালু হওয়ার কথা। সেই তথ্য অনুযায়ী গত ২৫ মার্চ এই ছাড়পত্র পাওয়া গিয়েছিল। সেই দিন থেকে তিন মাস অর্থাৎ ২৫ জুন শিয়ালদা মেট্রো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, নির্দিষ্ট দিন এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। রেল বোর্ডের অনুমতি নিয়ে তবেই ঘোষণা হবে কবে উদ্বোধন হবে শিয়ালদা মেট্রো। 

আরও পড়ুন - Sealdah Metro: ৩১ মে উদ্বোধন হচ্ছে না শিয়ালদা মেট্রোর, মেলেনি রেল বোর্ডের ছাড়পত্র ।Bangla News

প্রসঙ্গত, শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য। প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী।  মেট্রোরেল পরিষেবা শুরু হলে সময় অনেকটাই কম লাগবে নিঃসন্দেহে। ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন  চালু হলে একদিকে যেমন বাড়বে যাত্রী সংখ্যা। তেমনই লাভের মুখ দেখবে বলে মেট্রো, বলে আশা করছে কর্তৃপক্ষ। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। মাটির ওপরের মতো মাটির নীচেও ভিড় যথেষ্ট বেশি হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget