এক্সপ্লোর

Cyber Crime: সোশাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, সক্রিয় একাধিক চক্র

সেক্সটরশন। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে অশ্লীল ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি জুড়ে ব্ল্যাকমেলের চক্র।  ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই চক্রের ফাঁদেই পড়েছিলেন নোয়াপাড়ার বাসিন্দা

প্রকাশ সিনহা ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সোশাল মিডিয়ায় (Social Media) বন্ধুত্ব পাতিয়ে হোয়াটসঅ্যাপে (Whatsapp) ভিডিও কল করে সেক্সটরশনের ফাঁদ। গোপনীয় অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ। সক্রিয় একাধিক চক্র।  লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের এক ডিজাইনারের।

পুলিশের ভাষায় সেক্সটরশন (Sextortion)। হোয়াটসঅ্যাপে (Whatsapp) ভিডিও কল করে অশ্লীল ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি জুড়ে ব্ল্যাকমেলের (Black mail) চক্র।  ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই চক্রের ফাঁদেই পড়েছিলেন নোয়াপাড়ার (Noapara) বাসিন্দা, পেশায় ড্রেস ডিজাইনার কৌশিক পান।  

তাঁর অভিযোগ, সোশাল মিডিয়ায় (Social Media) একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপর হোয়াটসঅ্যাপ নম্বর আদানপ্রদান হয়। এরপরই হয় বিপত্তি। গত সেপ্টেম্বরে (September) তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল করা হয়। তিনি রিসিভ করে দেখেন, এক মহিলার অশ্লীল ছবি। অভিযোগকারী ঘরের আলো নিভিয়ে দেন।  কেটে দেন কল।  

অভিযোগকারীর দাবি, ঘর অন্ধকার থাকলেও তাঁর মুখের ছবি তুলে অশ্লীল ছবির সঙ্গে তা জোড়া হয়। তারপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা চেয়ে শুরু হয় ব্ল্যাকমেল।

অভিযোগকারীর দাবি, তাঁর ছবি পাঠিয়ে দেওয়া হয় পরিবার ও ঘনিষ্ঠদের কাছে। ঘটনায় সেপ্টেম্বরের শেষে সাইবার ক্রাইমে দায়ের হয় অভিযোগ। কিন্তু এই ধরনের ভিডিও কল যিনি রিসিভ করবেন, তাঁর ছবির সঙ্গে অশ্লীল ছবি জুড়ে ব্ল্যাকমেল চক্রর থেকে বাঁচার উপায় কী?  

পুলিশের পরামর্শ, অপরিচিত কারও সঙ্গে সোশাল মিডিয়ায় বন্ধুত্ব করা থেকে দূরে থাকুন।  কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলবেন না।  অচেনা কারও ভিডিও কল রিসিভও করবেন না।  অপরিচিত কাউকে হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন না। সেক্সটরশন কল পেয়ে থাকলে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করুন।  
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। সাধারণত, ভিন রাজ্যে বসে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই চক্র চালানো হয়। অভিযুক্তদের ট্র্যাক করা কিছুটা কঠিন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget