এক্সপ্লোর

Tiger Cubs Smuggling ব্যাঘ্রশাবক পাচার তদন্তে কলকাতা, হাওড়ায় অভিযান ইডি-র

কয়লা পাচারকাণ্ডে একসঙ্গে রাজ্যের ৫ জায়গায় হানা সিবিআইয়ের

প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লা ও বাঘ পাচারকাণ্ডে রাজ্যে অভিযানে সিবিআই ও ইডি। 

হাওড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। কলকাতা থেকে বিদেশে বাঘ, বাঘের বাচ্চা-সহ একাধিক বন্যপ্রাণ পাচারের অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তে নেমেই এই তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। সূত্রের খবর, এই বন্যপ্রাণ পাচারের সঙ্গে কয়েক কোটি টাকার লেনদেন জড়িত রয়েছে। পাচারচক্রের হদিশ পেতেই উঠেপড়ে লেগেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মাসকয়েক আগে বিদেশে ব্যাঘ্রশাবক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করে বন দফতর। সেই মামলার তদন্তভার নেয় ইডি। তার প্রেক্ষিতেই আজ তল্লাশি অভিযান চলছে।

অন্যদিকে,  কয়লাকাণ্ডে কলকাতার থিয়েটার রোড, দুর্গাপুর, আসানসোল, কুলটি-সহ ৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে কলকাতা ছাড়া আসানসোল, দুর্গাপুর, বরাকর-সহ মোট ৫টি এলাকায় তল্লাশি চলছে।

মূলত এক লৌহ ইস্পাত শিল্পগোষ্ঠীর মালিক অমিত আগরওয়াল ও সনু আগরওয়ালের খোঁজে নেমেছে সিবিআইয়ের দল। এই দুই ভাই কুলটির বরাকরের আদি বাসিন্দা। তাঁদের ঝাড়খণ্ড, দুর্গাপুর, কাঁকসা, বাঁকুড়ায় ১৩-১৪টি কারখানা রয়েছে।

সূত্রের খবর, সেই লৌহ ইস্পাত কারখানার চালাতেই লালার কাছে থেকে ওই কয়লা কিনত বলে খবর।

কয়লাকাণ্ডে আগেই অভিযেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গতকাল অভিষেকের শ্যালিকার স্বামী অঙ্কুশ অরোরা ও শ্বশুর পবন অরোরাকে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

সোমবার, দু’জনকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ, তাঁদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, মেনকা গম্ভীর বলেন, স্বামী শ্বশুর অ্যাকাউন্টের ফর্মে সই করায়, তারা কী করেছে জানি না। সেই কারণেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বঙ্গ ভোটের প্রচারে এসে রানিবাঁধের সভা থেকে কয়লা ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, তৃণমূল সরকার অনুপ্রবেশ রুখতে পারেনি, বাংলায় কয়লা পাচার হচ্ছে অবাধে, কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূল। ক্ষমতায় সোনার বাংলা গড়বে বিজেপি।

সবমিলিয়ে ভোটের মুখে কয়লা পাচারকাণ্ডের তদন্ত ঘিরে উত্তাপ দিনে দিনে বাড়ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget