এক্সপ্লোর

EXCLUSIVE: 'যতদিন আমি ছিলাম, নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও অভিযোগ আসেনি' অকপট পার্থ

Partha Chatterjee Exclusive Interview: মমতা, অভিষেক সর্বোপরি দল নিয়ে এপিবি আনন্দের সাংবাদিক কৃষ্ণেন্দু অধিকারীকে আর কী কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?

এসএসসি-তে (SSC) নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দল নিয়ে এবিপি আনন্দে (ABP Ananda) বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ‘আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি।’ এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর গলায় শোনা গেল কটাক্ষের সুরও। মমতা, অভিষেক সর্বোপরি তৃণমূল দলকে নিয়ে এবিপি আনন্দের সাংবাদিক কৃষ্ণেন্দু অধিকারীকে আর কী কী বললেন পার্থ চট্টোপাধ্যায়? রইল...

প্রশ্ন: আপনি এখন আর ওই দফতরে নেই, তবু শিক্ষক নিয়োগ এবং তার দুর্নীতির অভিযোগ, এ নিয়ে কী বলবেন?

পার্থ চট্টোপাধ্যায়: ভুল যে হয়নি এমন নয়। অনেক ক্ষেত্রেই ভুল হতে পারে। সেটা এ সময়ের নয়। ২০০৬ ভুল হয়েছে, ২০০৯-এও ভুল হয়েছে। যত বেশি সচ্ছ্বতা এবং গণতান্ত্রিকরণ করা যাবে, দেখা যাবে দিনদিন মানুষের উষ্মা বেড়েছে। এ ক্ষেত্রে দুর্নীতি এবং আর্থিক ব্যবস্থার প্রসঙ্গও আছে। তবে যতদিন আমি ছিলাম, আমার কাছে কোনও অভিযোগ সেভাবে জমা পড়েনি। 

প্রশ্ন: তাহলে আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক নেই?

পার্থ চট্টোপাধ্যায়: না। দ্বিতীয় হল, আমরা বা এসএসসি নিয়মফামিক করেনি। 

প্রশ্ন: আপনি তাহলে বলতে চাইছেন বেনিয়ম হয়ে থাকলেও দুর্নীতি হয়নি? 

পার্থ চট্টোপাধ্যায়: আমি তা বলছি না। বলতে চাইছি দুর্নীতি ও বেনিয়মের দুর্নীতির সংজ্ঞাটা। দুটো এক ক্যাটাগরির নয়। হয়েছে কি হয়নি সেটা তো তদন্ত করলেই বোঝা যাবে। 

প্রশ্ন:আপনার দলের.....

পার্থ চট্টোপাধ্যায়: (থামিয়ে দিয়ে) আমি এ প্রসঙ্গে কিছু বলতে চাই না। আমার দলের কে কী করল, কোন বিজ্ঞ কী বলল, সেটা নিয়ে আমি কিছু বলব না। আমার অধিকার নেই। দল কী বলছে, দলের কথা দলের মধ্যেই হবে, বাইরে নয়।

প্রশ্ন: কিন্তু ঘটনাক্রম তো আপনার শিক্ষামন্ত্রীত্বকালেই হয়েছে!

পার্থ চট্টোপাধ্যায়: আমি এটাতে বিশ্বাসী নই কার সময়ে হয়েছে। আমি ম্যানেজমেন্টের ছাত্র ছিলাম। এটা জানি যে, ম্যানেজমেন্ট ইজ কন্টিনিউয়াস। দায়িত্ব এবং পদ দুটোই সকলকে নিয়ে যৌথভাবে করতে হয়। এটা আমার সময় বা এটা ওর সময় হয়েছে এটা কোনও যুক্তি হতে পারে না।

প্রশ্ন: আরেকটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, দলে তাঁর ভূমিকা নিয়েও চর্চা হয় প্রায়। আপনি কী মনে করেন?

পার্থ চট্টোপাধ্যায়: আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। যদি বলেন কেন, তবে বলব প্রথমত মমতাকে সামনে রেখে কারও তুলনা হয় না, অভিষেকেরও না। দু-জন দু-রকম ইতিহাসের সাক্ষী।

প্রশ্ন: অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য়ের মুখ্যমন্ত্রী!

পার্থ চট্টোপাধ্যায়: আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর চেয়ারে কাউকে ভাবতেই পারছি না। অভিষেক সব বক্তৃতাতেই বলেন, 'আজ থেকে কুড়ি বছরের মধ্যে আমায় সরকারের মধ্যে ভাববেন না'। তার পরেও কেন লোকে এ রকম বলে সেটা আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন এবং বিরোধীরা মানুষের মধ্যে না থেকে যেভাবে হাত পা ছুড়ছেন খালি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ ইতিহাস তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, মুখ্যমন্ত্রীর চেয়ারে, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়ে, সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ, অপরূপা পোদ্দার। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষ, অপরূপা পোদ্দারদের উল্টো সুর শোনা গেছে তাঁর গলায়। 

আরও পড়ুন: Exclusive: মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি: পার্থ চট্টোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget