এক্সপ্লোর

WB Election 2021: তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর, রণক্ষেত্র চেতলা

ভোটের প্রাক্কালে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কলকাতা-হাওড়া

কলকাতা : তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র চেতলা মোড়। দফায় দফায় দু-দলের পথ অবরোধ, অবরুদ্ধ গোটা এলাকা। সঙ্গে দুই শিবিরেরই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। সবমিলিয়ে ভোটের প্রাক্কালে উত্তপ্ত খাস কলকাতা।

ভোটের প্রাক্কালে খাস কলকাতায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনার সূত্রপাত ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে। গেরুয়া শিবিরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ফ্লেক্স ছেঁড়া নিয়ে বিক্ষোভ দেখানোর পর চেতলা থানায় অভিযোগ জানানোর জন্য যাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই তৃণমূলের অপর একটি দল তাদের মুখোমুখি এসে পড়ে। স্লোগান, দোষারোপের পর্ব দ্রুত রূপ নেয় সংঘর্ষে।

তৃণমূল-বিজেপি দুই শিবিরই জড়িয়ে পড়ে সংঘর্ষে, একে অপরের দিকে ইটবৃষ্টি করে দুপক্ষই। চেতলা মোড়ে সেই সময় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। যার পর থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগ ও দুপক্ষই দফায় দফায় পথ অবরোধ করে চেতলায়।

তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে পিস্তল, লাঠি নিয়ে হামলা চালানোর ও মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। পাল্টা প্ররোচনা দিয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা বলে পাল্টা অভিয়োগ তৃণমূল নেতা তাপস রায়ের।

ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেছেন, 'পিস্তল, বন্দুক, লাঠি নিয়ে এসে থ্রেট করে তৃণমূলের গুণ্ডারা। প্রায় ২৫০ জন ছেলে মিলে হামলা চালায়। মহিলাদের ধর্ষণের হুমকিও দেয়। কিছুদিন আগে গোপালপুরেও একইরকম ঘটনা ঘটেছিল। আজ মহিলারা রুখে না দাঁড়ালে ভয়ঙ্কর কিছু হতে পারত। এদের দোষটা কী, শুধু বিজেপিকে সমর্থনই কী রোষের কারণ।'

যা নিয়ে পাল্টা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা তাপস রায় বলেন, 'অভিযোগ, নালিশের পার্টি হয়ে গিয়েছি বিজেপি। আসলে ওরা লাগাতার প্ররোচনা দিয়ে চলেছে। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। বাইরের রাজ্যের লোকজন ঢুকিয়ে রাজ্যে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে ওরা।'

এদিকে, এদিন প্রচার সেরে ফেরার পথে দক্ষিণ হাওড়া বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত আক্রান্ত হন। যা নিয়ে হাওড়াতেও দফায় দফায় বিরোধে জড়ায় তৃণমূল ও বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget