এক্সপ্লোর

Ladakh Protests: শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক হয়ে উঠল, অগ্নিগর্ভ লাদাখ, BJP-র অফিস ঘেরাও, আগুন পুলিশের গাড়িতে

Violent Protest in Ladakh: ২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

লেহ্: পূর্ণ রাজ্য়ের স্বীকৃতির জন্য লাগাতার লড়াই চলছে। একটানা অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। সেই আবহেই অগ্নিগর্ভ পরিস্থিতি লাদাখে। শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করল সেখানে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধল আন্দোলনকারীদের। এই মুহূর্তে আগুন জ্বলছে লেহ্ শহরে। পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টির খবরও সামনে আসছে।

২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। উপত্যকাকে ভেঙে দুই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লেহ্-র জন্ম হয়। এই ব্যবস্থা সাময়িক, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হবে বলে সেই সময় জানানো হলেও, এত বছরেও জম্মু ও কাশ্মীর এবং লাদাখ রাজ্যের স্বীকৃতি ফিরে পায়নি। 

লাদাখকে রাজ্যের স্বীকৃতি দিতে, ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করতে কেন এই ঢিলেমি, সেই নিয়ে লাগাতার সরব জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। গত ১৫ দিন ধরে একটানা অনশন করছেন তিনি। সেই আবহেই মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোনমের সঙ্গে অনশনে শামিল হওয়া দু'জনকে হাসপাতালে ভর্তি করতে হয় গত কাল। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। বুধবার দিনভর বনধ ডাকা হয় Leh Apex Body-র তরফে।

সেই আবহেই বুধবার সকালে শত শত মানুষ লেহ্-র রাস্তায় নেমে আসেন। রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান তোলেন তাঁরা। লেহ্-তে বিজেপি-র দলীয় কার্যালয়ের বাইরে গিয়ে পৌঁছয় সেই মিছিল। কেন লাদাখের মানুষের দাবিদাওয়া কানে তুলছে না কেন্দ্র, সেই নিয়ো বিক্ষোভ দেখানো হয়। পুলিশের তরফে বিজেপি-র দলীয় কার্যালয়ের বাইরে থেকে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করা হলেই, পরিস্থিতি তেতে ওঠে। 

জানা গিয়েছে. বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। ব্যাপক ধস্তাধস্তিও হয় দুই পক্ষের মধ্য়ে। এতে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সাম্প্রতিক কালে এই প্রথম লাদাখের পরিস্থিতি এতটা তেতে উঠল, যা উদ্বেগ বাড়িয়েছে দিল্লির। 

লাদাখের মানুষের দাবিদাওয়া সম্প্রতি উচ্চ পর্যায়ের কমিটি ঘটনের ঘোষণা করে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়, Leh Apex Body এবং Kargil Democratic Alliance-এর প্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে বৈঠক হবে। ৬ অক্টোবরের দিনটিকেও বেছে নেওয়া হয় বৈঠকের জন্য। কিন্তু সংবাদমাধ্যমে লাদাখের প্রতিনিধিরা বিস্ফোরক দাবি করেন। তাঁরা জানান, লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ভুল ছিল বলে জানিয়েছেন শাহ। তাঁদের দাবিদাওয়াও খারিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। সেই থেকেই আন্দোলন অন্য মাত্রা পায়, যা আজ এত চরমে পৌঁছল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget