এক্সপ্লোর

Tripura Election 2023: সংবর্ধনায় মন্ত্রীর ওজনের সম পরিমাণ লাড্ডু বিলি! চমক ত্রিপুরায়

Laddoo Celebration: :সংবর্ধনা বলে কথা! সেই উপলক্ষে ত্রিপুরার উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার ওজনের সম পরিমাণ লাড্ডু বিতরণ করলেন দলীয় কর্মীরা। ঘটনায় হইচই এলাকায়।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা:সংবর্ধনা (Felicitation) বলে কথা! সেই উপলক্ষে ত্রিপুরার (Tripura) উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী (Minister Vikas Dev Varma) বিকাশ দেববর্মার ওজনের সম পরিমাণ লাড্ডু বিতরণ করলেন দলীয় কর্মীরা। ঘটনায় হইচই এলাকায়।

কী হল?
মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর নিজের বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন সংবর্ধনায় ভাসছেন ত্রিপুরার উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রবিবার তাঁরই বিধানসভা এলাকার অন্তর্গত খাসিয়ামঙ্গল বাজারে স্থানীয় কার্যকর্তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি। দলীয় কর্মীরা তাঁকে সংবর্ধনা জানাতে গিয়ে বাজারের দাঁড়িপাল্লায় বসিয়ে দেন। এরপর মন্ত্রীর সম ওজনের অর্থাৎ প্রায় ৭৪ কিলোগ্রাম ওজনের লাড্ডু সংশ্লিষ্ট বাজার-সহ গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে শুভেচ্ছা স্মারক হিসেবে বিতরণ করা হয়।

ত্রিপুরায় জয়...
মার্চের গোড়াতেই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোয়। ৬০ আসনের ত্রিপুরায় ম্যাজিক ফিগার ৩১। ২০১৮-র তুলনায় এবার বিজেপি ও IPFT জোটের আসন সংখ্যা ৪৪ থেকে কমে দাঁড়িয়েছে ৩৩-এ। ৫ বছর আগে যেখানে বামেরা একাই জিতেছিল ১৬টি আসনে, সেখানে এবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও তারা পেয়েছে মাত্র ১৪টি। এদিকে, সবাইকে চমকে দিয়ে প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মার তিপ্রামথা জেতে ১৩টি কেন্দ্রে। দেখা যায়, টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কোনও ক্রমে জেতেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাজারের সামান্য বেশি ভোটে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে হারান তিনি । তবে চড়িলাম কেন্দ্রে তিপ্রামথা প্রার্থীর কাছে হেরে যান বিদায়ী উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। হার মানতে হয় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকেও। এদিকে, ২০২১-এ পুরভোটের সময় থেকেই, ত্রিপুরাকে পাখির চোখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু, গতবছর উপনির্বাচনে ত্রিপুরার ৪টি বিধানসভা কেন্দ্রেই চতুর্থ স্থানে শেষ করে তৃণমূল। প্রত্যেকটি কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হয় তাদের। নোটার থেকেও কম ভোট পেয়েছে তারা। 

 ফলাফল ঘোষণার পরে ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন, 'এই ফলের জন্য খুশি। আগেই আশা করেছিলাম এরকম ফল হবে। যাইহোক বহুমত নিয়ে আসছি। তবে আমার আর্জি কোথাও যেন আনন্দ করতে গিয়ে, কারও নিরানন্দ না হয়।' বিদায়ী মুখ্যমন্ত্রীর কথায়, 'আগেই বলেছিলাম যে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে সে কথাই মনে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা এবং রাজনাথ সিংহ-সহ সমস্ত দলীয় কর্মীকে ধন্যবাদ।' তবে তিনি যে আরও বেশি সংখ্যক আসন আশা করেছিলেন তা নিয়েও লুকোচাপা করেননি মানিক। বলেন, 'সেটি কেন হল না তা নিয়ে ভোটের ফলপ্রকাশের পর কাঁটাছেড়া হবে। আপাতত জয়ের শংসাপত্র আনতে যাচ্ছি।' 

আরও পড়ুন:'মমতার ছবির নীচে আর সততার প্রতীক লিখতে পারছেন না দলের কর্মীরা', বিস্ফোরক মন্তব্য উদয়নের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget