এক্সপ্লোর

কাশ্মীরকে একলা ছেড়ে দাও, নিজের ব্য়র্থ দেশের জন্য় না হয় কিছু করো! খোঁচা ধবনেরও

প্রধানমন্ত্রী মোদি ভারতে ধর্মীয় নির্যাতন চালাচ্ছেন বলে দাবি করে আফ্রিদির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। তারপরই তাঁর কড়া সমালোচনা করেন হরভজন সিংহ, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীরের মতো তাঁর সমসাময়িক কয়েকজন ভারতীয় ক্রিকেটার।

নয়াদিল্লি: হরভজন সিংহ, যুবরাজ সিংহের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে শালীনতার সীমা ছাড়ানো মন্তব্যের জন্য শাহিদ আফ্রিদিকে তুলোধনা করলেন সুরেশ রায়না, শিখর ধবনও। মোদি ও ভারত-বিদ্বেষী মন্তব্যের পাল্টা প্রাক্তন পাক অলরাউন্ডারের কাশ্মীরের বিষয়টা ভারত সরকারকে ছেড়ে নিজের ‘ব্যর্থ দেশের’ জন্য কিছু করা উচিত বলে ট্যুইট করেন রায়না। তাঁর নাম না করে লেখেন, বাহ! নিজের গুরুত্ব, প্রাসঙ্গিকতা দেখাতে একটা লোক কী-ই না করতে পারে, তাও এমন একটা দেশের জন্য, যে ভিক্ষের ওপর বেঁচে আছে। তাই ভাল হয়, তোমার ব্যর্থ রাষ্ট্রের জন্য কিছু করো আর কাশ্মীরটাকে একা থাকতে দাও! আমি একজন গর্বিত কাশ্মীরী আর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আছে, থাকবেও। জয় হিন্দ! ধবন আবার বলেন, সারা দুনিয়া যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ব্যস্ত, তখন পাকিস্তানি ক্রিকেটার শুধু কাশ্মীর নিয়ে ভেবে চলেছেন। কাশ্মীর আমাদের চিরকাল ছিল, আছে, থাকবেও। চাও তো ২২ কোটি নাও, আমাদের একটাই সওয়া লাখের সমান। বাকিটা গুনে নিও! প্রধানমন্ত্রী মোদি ভারতে ধর্মীয় নির্যাতন চালাচ্ছেন বলে দাবি করে আফ্রিদির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। তারপরই তাঁর কড়া সমালোচনা করেন হরভজন সিংহ, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীরের মতো তাঁর সমসাময়িক কয়েকজন ভারতীয় ক্রিকেটার, যাঁদের কারও কারও সঙ্গে আফ্রিদির ব্যক্তিগত সম্পর্ক মধুর বলে শোনা যায়। গত মাসে আফ্রিদির ফাউন্ডেশনের করোনাভাইরাস সংক্রমণ পর্বে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষজনের জন্য চাঁদা তোলার অভিযান সমর্থনে ভিডিও পোস্ট করে তাতে ডোনেট করার আবেদন করেন হরভজন, যুবরাজ। এজন্য দেশের ভিতরে সমালোচনাও হয় তাঁদের। আফ্রিদির বিতর্কিত ট্যুইটের পর যুবরাজ লেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আফ্রিদির মন্তব্যে সত্যিই আঘাত পেয়েছি। দেশের হয়ে খেলা একজন দায়িত্বশীল ভারতীয় হিসাবে কখনও এটা মানতে পারব না। মানবতার স্বার্থে তোমার ডাকে একটা আবেদন করেছিলাম। কিন্তু আর কখনও করব না। যুবরাজের ট্যুইট রিট্যুইট করে হরভজনও লেখেন, যা-ই হোক, আর কখনও নয়। গত শুক্রবার আফ্রিদি ট্যুইট করেন, কাশ্মীরীদের যন্ত্রণা উপলব্ধি করতে হলে ধর্মীয় বিশ্বাসের দরকার হয় না।সঠিক স্থানে একটা সঠিক হৃদয় থাকা চাই। কাশ্মীরকে রক্ষা করুন। এই প্রথম নয়, আফ্রিদি কাশ্মীর নিয়ে সক্রিয় ছিলেন আগেও। ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর ‘কাশ্মীরী ভাইদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে’ নিয়ন্ত্রণরেখায় যান, কাশ্মীর প্রশ্নে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকার হস্তক্ষেপও দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget