এক্সপ্লোর

Pharma License: ভেজাল ওষুধ তৈরির অভিযোগ, বাতিল দেশের ১৮টি সংস্থার লাইসেন্স

Medicine Manufacturing: DCGI সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত ওষুধ প্রস্তুত সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলি মূলত উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশের।

নয়াদিল্লি: অভিযোগ জমা পড়েছিল বিদেশ থেকেও। শিশুমৃত্যুর দায় বর্তেছিল ঘাড়ে (Pharma License)। ভেজাল ওষুধ তৈরির অভিযোগ উঠেছিল ভারতীয় সংস্থাগুলির বিরুদ্ধে। তাতেই ওষুধ সংস্থাগুলির কার্যকলাপে রাশ টানার সিদ্ধান্ত। এ বার দেশের ১৮টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল হল। ভারতে ওষুধ সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে লাইসেন্স বাতিল করা হয়েছে। দেশের ২০টি রাজ্যে ৭৬টি সংস্থার বিরুদ্ধে তল্লাশি-অনুসন্ধান চালিয়ে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত (Medicine Manufacturing)।

মূলত উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশের সংস্থাগুলির বিরুদ্ধে পদক্ষেপ

DCGI সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত ওষুধ প্রস্তুত সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলি মূলত উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশের। এর মধ্যে রয়েছে হিমায়ল মেডিটেক প্রাইভেট লিমিটেডও। দেহরাদূণের ওই সংস্থাকে অবিলম্বে, ২০২০ সালের ডিসেম্বর থেকে ওষুধ তৈরি বন্ধ করতে বলা হয় DCGI-এর তরফে। শুধু তাই নয়, হিমালয় মেডিটেক প্রাইভেট লিমিটেডের আরও ১২টি পণ্য়ের উপর নিষেধাজ্ঞা বসানো হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে।

হিমাচলপ্রদেশের বড্ডিস শ্রী সাই বালাজি ফার্মাটেক প্রাইভেট লিমিটেড-কে ধরানো হয়েছে শোকজ নোটিস। ওষুধ তৈরিতে নিষিধাজ্ঞা বসানো হয় তাদের উপরও। যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। হিমাচলে ইজি ফার্মাসিউটিক্যালস-কেও ধরানো হয়েছে শোকজ নোটিস। প্রথমে ওষুধ তৈরিতে নিষেধাজ্ঞা বসানো হলেও, পরে তা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: Retail Inflation: ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার কমল, ফেব্রুয়ারির পর কোথায় দাঁড়িয়ে গ্রাফ ?

এর পাশাপাশি, প্রায় শতাধিক ওষুধ প্রস্তুতকার সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে DCGI. হিমাচল প্রদেশের ৭৬টি, উত্তরাখণ্ডের ৪৫টি এবং মধ্যপ্রদেশের ২৩টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। শোকজ নোটিস ধরানো হয়েছে হিমাচলের অ্যাথেন্স লাইফ সায়েন্সেস-কেও। সতর্ক করা হয়েছে ল্য়াবোরেট ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেড-কে। শোকজও ধরানো হয়েছে তাদের। ওই সমস্ত সংস্থার বিরুদ্ধেও ওষুধে ভেজাল মেশানোর অভিযোগ জমা পড়ে।
 
ওষুধ এবং প্রসাধনী তৈরিও বন্ধ রাখার নির্দেশ

এ ছাড়াও, হিমাচলের GNB Medica Lab-কে ট্যাবলেট, ক্যাপসুল, বিটা ল্যাকটাম ড্রাই সিরাপ, লিকুইড ইঞ্জেকশন, স্যাশে, প্রোটিন পাউডার তৈরি বন্ধ রাখতে বলা হয়েছে। হিমাচলের Gnosis Pharmaceuticals PVT Limited-কে শোকজ করা হয়েছে, প্রসাধনী তৈরিও বন্ধ রাখতে বলা হয়েছে। Nestor Pharmaceuticals Limited-কে গত ৩০ জানুয়ারি শোকজ করা হয়। তাদের ওষুধ এবং প্রসাধনী তৈরি বন্ধ করতে দেওয়া হয় নির্দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget