এক্সপ্লোর

কনটেনমেন্ট জোন ছাড়া অন্যত্র খুলল মদের দোকান, জেনে নিন আবগারি দফতরের নির্দেশিকায় শর্তগুলি কী কী

কনটেনমেন্ট জোন বাদে লকডাউনের ৪১ দিনে শর্তসাপেক্ষে খুলল মদের দোকান। ক্রেতা পিছু ২ বোতলের বেশি বিক্রি নয়, জানাল সরকার। কয়েক জেলায় হুড়োহুড়ি।

কলকাতা: টানা ৪০ দিন রাজ্যজুড়ে বন্ধ ছিল মদের দোকান। অবশেষে তৃতীয় দফার লকডাউনে কনটেনমেন্ট জোন ছাড়া দেশের সর্বত্র মদের দোকানে ছাড় দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। তারপরই দেশের বিভিন্ন এলাকায় মদের দোকানের সামনে সুরাপ্রেমীদের ভিড় উপচে পড়ে। সোমবার সকাল থেকেই দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তীসগঢ় সহ একাধিক রাজ্যে মদের দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়ে। একই ছবি দেখা গিয়েছে কলকাতায়। এদিন সকালে মদের দোকান খোলার খবর পেয়ে হাজরা মোড়ের কাছে ভিড় জমে। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব না মেনেই ফুটপাথে লম্বা লাইন পড়ে যায়। লাঠিচার্জ করে ভিড় হঠায় কালীঘাট থানার পুলিশ। জেলায় জেলায় ভিড় উপচে পড়ে মদের দোকানের সামনে। সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলেই একপ্রকার ঝাঁপিয়ে পড়ে ক্রেতা। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, মদের দোকানের সামনে ৬ ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। একসঙ্গে ৫ জনের বেশি লাইনে দাঁড়াতে পারবেন না। একক দোকান থেকেই মদ বিক্রি হবে। শপিং মল বা বাজারে মদের দোকান বন্ধ থাকবে। এই প্রেক্ষাপটেই নতুন নির্দেশিকা জারি করে রাজ্যের আবগারি দফতর। তাতে স্পষ্ট বলা হয়েছে, • কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলা যাবে না। তার বাইরেই ‘স্ট্যান্ড অ্যালোন’ মদের দোকান খোলা যাবে। • শপিং মল বা কমপ্লেক্সে থাকা মদের দোকান খোলা যাবে না। • ক্লাব, হোটেল বা রেস্তোরাঁর বার বন্ধ থাকবে। • আবগারি দফতর থেকে সংশ্লিষ্ট দোকানের তালিকা জেলাশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় থানায় পাঠানো হবে। • ভিড় নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনকে পুলিশ ও আবগারি দফতরের সঙ্গে সমন্বয় স্থাপন করে চলতে হবে। • দোকানের বাইরে নতুন দাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। • শুধুমাত্র সিল করা বোতলই বিক্রি করা যাবে। দোকানের সামনে দাঁড়িয়ে মদ্যপান চলবে না। • দোকানের ভিড়় কমাতে অনুমতি দেওয়া হবে ফোনে বা ইলেট্রনিক অর্ডারের ভিত্তিতে মদের হোম ডেলিভারি। • মাস্ক না পরে এলে মদ বিক্রি করা হবে না। • ৬ ফুট দূরত্ব বজায় রেখে, কিনতে হবে মদ। • লাইনে ৫ জনের বেশি দাঁড়ানো যাবে না। • ভিড় এড়াতে এবং ক্রেতাদের লাইন ঠিক রাখার জন্য দোকান কর্তৃপক্ষকেও দায়িত্ব নিতে হবে। • একসঙ্গে একজনকে ২টির বেশি বোতল কেনা বা বিক্রি করা যাবে না। • মদের দোকানে রাখতে হবে স্যানিটাইজার। • প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget