এক্সপ্লোর

Live Updates: পোলবা কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে চেয়ে আদালতে আবেদন পুলিশের

Live Updates: Rishabh died, family devastated Live Updates: পোলবা কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা করতে চেয়ে আদালতে আবেদন পুলিশের

Background

কলকাতা: ৮ দিন ধরে অনেক সয়েছিল ছোট্ট ছেলেটা। কিন্তু ফুসফুস থেকে বার করা গেল না কাদাজল। অকেজো হতে থাকল একটার পর একটা অঙ্গ। আজ ভোরে আর পারেনি সে।  এসএসকেএমে মারা গিয়েছে পোলবা পুলকার দুর্ঘটনায় জলে ডুবে যাওয়া তৃতীয় শ্রেণির ঋষভ সিংহ। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর কারণ রক্তে সংক্রমণ ঠেকাতে না পারা, তাই মাল্টি অর্গ্যান ফেলিওর।

৮ দিন পর আজ বাড়ি যাবে ঋষভ। পরিবার চায় না, ময়নাতদন্ত হোক, আর কাটাছেঁড়া হোক ওই ছোট্ট শরীরে। যদিও হাসপাতাল সূত্রে খবর, এ ধরনের ঘটনায় আইনগতভাবেই ময়নাতদন্ত জরুরি, তা ছাড়া ঘটনার তদন্তের জন্যও ময়নাতদন্ত রিপোর্ট প্রয়োজন। এতগুলো দিন হাসপাতালেই ছিলেন ঋষভের বাবা, লড়াই শেষ হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। আসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঋষভের বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তিনিও। কল্যাণ বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ কাকে শেখাব? দুর্ঘটনায় আহত আর এক ছাত্র দিব্যাংশু ভগতের অবস্থা আগের থেকে ভাল, তার বাবা নীরবে এসে দাঁড়ান ঋষভের বাবার কাছে। ঋষভের স্কুলের প্রিন্সিপাল প্রদীপ্তা চট্টোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনার পরদিনই তাঁরা ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করেন, কথা বলেন, জেলা কমিশনার হুমায়ুন কবিরের সঙ্গে। পুল কারের সঙ্গে স্কুলের সরাসরি সম্পর্ক থাকে না. তাই প্রয়োজনীয় সমস্ত নথি পরীক্ষার জন্য স্কুলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সব পুলকার চালক-মালিকদের ২৫ তারিখ স্কুলে ডেকেছেন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। আরও সজাগ থাকার জন্য অভিভাবকদেরও অনুরোধ করেছেন তাঁরা।

হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেছেন, শ্রীরামপুরের চেয়ারম্যান সহ এলাকার তৃণমূল নেতারা সারা রাত হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে বারবার  জানানো হয়, ঋষভের অবস্থার আরও অবনতি ঘটেছে। চিকিৎসকরা সবরকম চেষ্টা করেছেন, সরকারেরও চেষ্টার ত্রুটি ছিল না। সেপটিক শক ও মাল্টি অর্গ্যান ফেলিওরের জেরে তার মৃত্যু। জানা গিয়েছে, জলে বেশ খানিকক্ষণ ডুবে ছিল ঋষভ, ফুসফুসে অনেকটা কাদাজল ঢুকে যায়, মস্তিষ্কও কাজ করছিল না। দুর্ঘটনায় ভেঙে যায় পাঁজরের চারটে হাড়।  ৮ দিন ধরে সে ছিল জীবনদায়ী ব্যবস্থায়, বাঁচানোর মরিয়া চেষ্টায় চিকিৎসকরা ব্যবহার করেন একমো যন্ত্র। পুলকার অ্যাসোসিয়েশন এবিপি আনন্দের কাছে স্বীকার করে নিয়েছে, অবহেলা ও পুলকারের অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার কারণ। কিন্তু ওই গাড়ি তাদের সংগঠনের নয় বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছে তারা।

14:50 PM (IST)  •  22 Feb 2020

পোলবা পুলকারকাণ্ডে স্কুল পড়ুয়ার মৃত্যুর পর, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে চেয়ে আদালতে আবেদন করল পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত পুলকারের চালক পবিত্র দাস বর্তমানে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। পুলকার চালকের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত তথ্য জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে পুলিশ। পবিত্র ছাড়াও গ্রেফতার করা হয়েছে আর এক পুলকার চালক শেখ শামিমকে। দুজনের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজুর আবেদন করেছে পুলিশ।
14:09 PM (IST)  •  22 Feb 2020

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
Minister Slaps Man: 'চড়-কাণ্ডে' সাফাই মন্ত্রীর, সমাজ মাধ্যমে ভিডিও দিয়ে বললেন, 'আমায় উস্কানি দিয়েছে, পরিবার নিয়ে...'
'চড়-কাণ্ডে' সাফাই মন্ত্রীর, সমাজ মাধ্যমে ভিডিও দিয়ে বললেন, 'আমায় উস্কানি দিয়েছে, পরিবার নিয়ে...'
West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ABP Ananda Top 10,27 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,27 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |
Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget