এক্সপ্লোর

Kochi Fire: জমা ছিল ৫০ হাজার টন বর্জ্য, আগুন লেগে কোচির বাতাসে বিষ, লকডাউন পরিস্থিতি

Waste Plant: পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মানুষজনকে বাইরে বেরনো এড়িয়ে যেতে বলা হয়েছে। বেরোলেও N95 মাস্কে মুখ ঢেকে বেরনোর নির্দেশ।

কোচি: বর্জ্য কারখানায় আগুন লেগেছিল এক সপ্তাহ আগে। তাতেই দমবন্ধ পরিস্থিতি কোচিতে। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বহু মানুষ।  চোখজ্বালা, গলাজ্বালার সমস্যাতেও ভুগছেন স্থানীয়রা (Kochi Fire)। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেখানে লকডাউনের সময়কার বিধিনিয়ম চালু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মানুষজনকে বাইরে বেরনো এড়িয়ে যেতে বলা হয়েছে প্রশাসনের তরফে। বেরোলেও N95 মাস্কে মুখ ঢেকে বেরনোর নির্দেশ (Waste Plant)।

গত কয়েক দিনে ব্রহ্মপুরম ছাড়িয়ে আশেপাশের এলাকাও কার্যত ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়

সপ্তাহখানেক আগে কোচির ব্রহ্মপুরমে একটি বর্জ্য কারখানা.য় আগুন লাগে। আগুন লাগার দ্বিতীয় দিনে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কিন্তু কালো ধোঁয়া বন্ধ করা যায়নি। বরং গত কয়েক দিনে ব্রহ্মপুরম ছাড়িয়ে আশেপাশের এলাকাও কার্যত ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আকাশই কার্যত ঢাকা পড়ে যাওয়ার জোগাড় হয়েছে। 

এই আবহে অসুস্থ হয়ে পড়ছেন সেখানকার বাসিন্দারা। তাঁদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। প্লাস্টিক, ধাতব পদার্থ এবং রাসায়নিক পোড়া ধোঁয়ায় বসতি এলাকা ছেয়ে গিয়েছে। তাতে চোখ জ্বালা, গলা জ্বালার সমস্যাও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কেরল সরকারের তরফে নাগরিকদের যতটা সম্ভব বাইরে বেরনো এড়িয়ে চলতে বলা হয়েছে। সকালের প্রাতঃভ্রমণ, খেলাধুলো আপাতত বন্ধ। বাইরে যদি বেরোতেই হয়, N95 মাস্ক পরে বেরোতে হবে। 

আরও পড়ুন: Tripura News: 'সন্ত্রাস' কবলিত এলাকা দেখতে গিয়ে পাল্টা 'আক্রান্ত' প্রতিনিধিদল

শুধু তাই নয়, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা প্রশাসনের তরফে। স্বাস্থ্য আধিকারিকরা সেখানে রয়েছেন। কোচির স্কুল-কলেজ তো বটেই, পাশের এরনাকুলামের স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে কোচির যা পরিস্থিতি, তাতে কোভিডের সময়ের সঙ্গে তুলনা চলে আসছে রাস্তায় হাতেগোনা কিছু মানুষ চোখে পড়ছে। মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছেন না কেউ। বয়স্করা কার্যত গৃহবন্দি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫০ হাজার টন আবর্জনায় আগুন ধরে যায়। দমকলের দাবি, যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন লেগেছিল, তার মধ্যে ৭০ শতাংশ জায়গা থেকেই ধোঁয়ার নির্গমন বন্ধ করতে পেরেছে তারা। বাকি ৩০ শতাংশ জায়গাকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু প্লাস্টিকের জন্যই ধোঁয়া বন্ধ করা যাচ্ছে না। 

এই মুহূর্তে সেখানে মোতায়েন রয়েছে দমকলের ৩০টি দল। নৌবাহিনীর হেলিকপ্টারও উড়িয়ে আনা হয়েছে। উপর থেকে জল ছিটিয়ে নেভানোর চেষ্টা চলছে। কিন্তু আবর্জনার পাহাড়ে প্লাস্টিক, ধাতু এবং বার থাকাতেই বিষাক্ত গ্যাসে ছেয়ে গিয়েছে চারিদিক। 

গোটা শহর গ্যাস চেম্বারে পরিণত হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছে আদালত

উল্লেখ্য, কেরলের ১৪টি জেলার মধ্যে একমাত্র কোচির ব্রহ্মপুরমেই কেন্দ্রীয়. সরকারের বর্জ্য কারখানা রয়েছে। সাম্প্রতিক ঘটনায় ইতিমধ্যেই কোচি- পৌরসভাকে তিরস্কার করেছে কেরল হাইকোর্ট। গোটা শহর গ্যাস চেম্বারে পরিণত হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছে আদালত। কী করে এই ঘটনা ঘটল,  পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পরিকল্পনা রয়েছে পৌরসভার, তার রিপোর্ট চাওয়া  হয়েছে। কিন্তু আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget