এক্সপ্লোর

Facebook: রাউটার বিভ্রাটে ফেসবুকে বিপর্যয়, কোটি কোটি ডলার ক্ষতি জুকারবার্গের

 এই বিপত্তির জন্য ফেসবুকের তরফে রাউটার বিভ্রাটকে দায়ী করা হয়েছে।  

নয়া দিল্লি: ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। সোমবার রাত ৯টা নাগাদ দেখা দেয় বিপত্তি। বিশ্ব জুড়েই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম পরিষেবা। এ দেশেও একই সমস্যা দেখা দেয়। অবশেষে আজ ভোর ৪টের পর পরিষেবা চালু হয়।  এই বিপত্তির জন্য ফেসবুকের তরফে রাউটার বিভ্রাটকে দায়ী করা হয়েছে।  

এই ঘটনার জন্য ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সেবায় বিঘ্ন ঘটার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ফেসবুকেই বলেন যে বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফের ফিরে এসেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। মার্কের কথায়, "এই ব্যাঘাত ঘটায় আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি এই পরিষেবার ওপর বিপুল সংখ্যক ব্যক্তি নির্ভর করে থাকেন।" জানা গিয়েছে এই ঘটনার জন্য ফেসবুক প্রধান প্রায় ৭০ লক্ষ ডলার খুইয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী এই বিভ্রাটের ফলে ফেসবুকের স্টক কমে যাওয়ায় বিলিয়নিয়ারদের তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে। 

এই প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক সংস্থার তরফে ক্ষমা চেয়ে টুইটও করা হয়েছে। হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে, "যারা আজকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না তাঁদের কাছে ক্ষমা চাইছি। আমরা ধীরে ধীরে এবং সাবধানে হোয়াটসঅ্যাপের কাজ শুরু করেছি। ধৈর্য্য ধরার জন্য আপনাদের প্রত্যেককে  অনেক ধন্যবাদ। আমরা এই আপডেট করা চালিয়ে যাব।" সমস্যার কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে ফেসবুকও। ওয়েব পরিষেবার গতিবিধি সম্পর্কিত খবরাখবর পরিবেশনকারী একটি ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কম জানিয়েছিল, শুধুমাত্র তাদের পোর্টালেই ২০ হাজার ব্যবহারকারী ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগ করেন। 

বিশ্বজুড়েই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভ্রাট। একসঙ্গে অকেজো হয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। সোমবার রাত সোয়া ৯টা থেকে এই সমস্যায় ভুক্তভোগী বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে বার্তা দেয় ফেসবুক। সরকারি হিসাব অনুযায়ী, শুধুমাত্র ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫৩ কোটি। ফেসবুক ব্যবহার করেন ৪১ কোটি ভারতবাসী। 

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় সময়ে ভোরবেলায় চালু হল তিনটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মই। সোমবার রাত ন’টা নাগাদ বিশ্ব জুড়ে প্রথম বন্ধ হয় হোয়াটসঅ্যাপ পরিষেবা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget