এক্সপ্লোর

Luxury Dessert: দুবাইয়ে ২৩ ক্যারেট সোনার আইসক্রিম, দাম কত জানেন ?

সম্প্রতি ৬০ হাজার টাকার আইসক্রিম এনেছে দুবাইয়ের এক রেস্তোরাঁ। 'স্কুপি ক্যাফে' নামের এই রেস্তোরাঁ ঘিরে এখন কৌতূহলের অন্ত নেই। ক্যাফে কর্তৃপক্ষের দাবি, দুবাইয়ের সবথেকে দামী আইসক্রিম তৈরি করেন তারা।

দুবাই : 'সোনার বিরিয়ানির' পর এবার 'সোনার আইসক্রিম'। দুবাইতে চলছে দামী খাবারের 'প্রতিযোগিতা'। ক'দিন আগেই ২০ হাজার টাকার বিরিয়ানির খবর শুনে চোখ কপালে উঠেছিল বিশ্ববাসীর। এবার রক্তচাপ বাড়াতে এল ৬০ হাজার টাকার আইসক্রিম।

এমনিতেই বিলাসবহুল জীবনযাত্রার আরেক নাম দুবাই। ব্যায়বহুল জিনিসের সঙ্গে এখন সেখানে পাল্লা দিচ্ছে দামী খাবার। সম্প্রতি ৬০ হাজার টাকার আইসক্রিম এনেছে দুবাইয়ের এক রেস্তোরাঁ। 'স্কুপি ক্যাফে' নামের এই রেস্তোরাঁ ঘিরে এখন কৌতূহলের অন্ত নেই। ক্যাফে কর্তৃপক্ষের দাবি, দুবাইয়ের সবথেকে দামী আইসক্রিম তৈরি করেন তারা।

কী বিশেষত্ব রয়েছে এই আইসক্রিমে ?

দুবাইয়ের সবথেকে দামী আইসক্রিম তৈরি করতে ব্যবহার করা হয় ম্যাডাগাসকর ভ্যানিলা।সঙ্গে মেশানো হয় ইটালিয়ান ট্রাফলস। ৬০ হাজারি এই ভ্যানিলা আইসক্রিমের ওপরে ছড়ানো হয় ইরানের জাফরান। সবশেষে আইক্রিমের ওপরে দেওয়া হয় ২৩ ক্যারেট গোল্ড ফ্লেকস। যা মূল্যবান থেকে নিমেষে মহামূল্যবান করে তোলে আইসক্রিমকে।

এখানেই শেষ নয়। বিশ্বের অন্যতম নামি ডিজাইনার ব্র্যান্ড ভরসাচের পাত্রে পরিবেশন করা হয় সেই আইসক্রিম। 'সোনার আইসক্রিম' খাওয়ার জন্য দেওয়া হয় রূপোর চামচ। কিছুদিন আগেই এই দামী আইসক্রিমের স্বাদ নেন অভিনেত্রী তথা ট্রাভেল ব্লগার শেহনাজ ট্রেজারি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছোট্ট ক্লিপ শেয়ার করেন তিনি। নীচে শেহনাজ লেখেন, ''এমন একটা জিনিসের নাম বলুন যেটা টাকা দিয়ে কেনা যায় না। আইসক্রিমের জন্য ৬০ হাজার টাকা ব্যায়।সোনা খাচ্ছি। এটা একমাত্র দুবাইতেই সম্ভব।'' 

তবে এই প্রথমবার নয়। বরবারই দামী খাবারের উদ্ভাবন জারি রেখেছে দুবাইয়ের স্কুপি ক্যাফে। ৬০ হাজারি আইসক্রিম ছাড়াও তাদের মেনুতে রয়েছে সোনার কাপুচিনো কফি ছাড়াও গোল্ড বার্গার। এ সবই ২৩ ক্যারেট গোল্ড ফ্লেকস দিয়ে তৈরি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে, বিশ্বের সবথেকে দামী 'ডেজার্ট' ফ্রোজেন হট চকোলেট। নিউ ইয়র্কের সেরন্ডিপিটি ৩ রেস্তরাঁয় পাওয়া যায় এই ডেজার্ট। যার মূল্য ২৫,০০০ ডলার, ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget