এক্সপ্লোর

Maha Kumbh: মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানলেন বাংলার পুণ্যার্থীরা

কুম্ভমেলার পাশে বিকল্প সেতু থাকলেও কেন বন্ধ ছিল? এক বছর ধরে প্রস্তুতি, তাও কীভাবে অমৃত-স্নানে অঘটন ঘটল? কাদের গাফিলতিতে দুর্ঘটনা? দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে যোগী প্রশাসন। 

সমীরণ পাল এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। মৌনি অমাবস্যার স্নানের জন্য হুড়োহুড়ি, ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৯০ জন। আজ প্রয়াগরাজ যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কুম্ভমেলার পাশে বিকল্প সেতু থাকলেও কেন বন্ধ ছিল? এক বছর ধরে প্রস্তুতি, তাও কীভাবে অমৃত-স্নানে অঘটন ঘটল? কাদের গাফিলতিতে দুর্ঘটনা? দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে যোগী প্রশাসন।                  

এদিকে, মহাকুম্ভ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার কয়েকজন পুণ্যার্থী। বরাত জোরে বেঁচে ফিরেছেন তাঁরা। পুণ্যস্নানেরজন্য ২৬ জানুয়ারি প্রয়াগরাজে যায় গাইঘাটার দলটি। গতকাল মাঝরাতে তাঁরা স্নানের জন্য সঙ্গম ঘাটে যাচ্ছিলেন। অভিযোগ, রাত ১২টার পর থেকেই কুম্ভ মেলার পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। শুরু হয় হুড়োহুড়ি। পদপিষ্টের ঘটনায় গাইঘাটার কয়েকজন পুণ্যার্থীও গুরুতর আহত হন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা করিয়ে প্রয়াগরাজ থেকে গাইঘাটায় ফিরছেন পুণ্যার্থীরা।                    

এমনকী মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের প্রৌঢ়ার। মৃত বাসন্তী পোদ্দার কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনীনগরের বাসিন্দা। মহাকুম্ভে পুণ্যস্নান করতে সোমবার ছেলে-মেয়ে ও বোনের সঙ্গে প্রয়াগরাজে যান প্রৌঢ়া। ছেলের দাবি, মাঝরাতেই তাঁরা সঙ্গম ঘাটের উদ্দেশ্য রওনা দেন।রাত ১টা থেকে দেড়টার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভিড় সামলাতে পুলিশ ছিল না বলে অভিযোগ মৃতের ছেলের। প্রয়াগরাজ থেকে অ্যাম্বুল্যান্সে করে প্রৌঢ়ার দেহ আজই আনা হচ্ছে কলকাতায়।                                         

আরও পড়ুন, 'কেউ শুনছিল না, মাড়িয়ে চলে যাচ্ছিল', মহাকুম্ভে প্রাণহানি বাংলা থেকেও, উঠে এল যন্ত্রণার কাহিনি

অন্যদিকে, মহাকুম্ভে মহা বিপর্যয়, সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা।  ঘটনার পর কী পদক্ষেপ নিয়েছে যোগী সরকার? স্টেটাস রিপোর্ট তলব করুক সর্বোচ্চ আদালত, আর্জি মামলাকারীর। সমস্ত রাজ্যকে কুম্ভ মেলায় সহায়তা কেন্দ্র খুলতে বলা হোক, সুপ্রিম কোর্টে এই আবেদনও জানিয়েছেন মামলাকারী। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Neha Bora: 'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Purbachal Amra Sabai Club | পূর্বাচল আমরা সবাই ক্লাবের ৭৩তম বর্ষের থিম হল 'মায়েরা মিথ্যা বলে'
Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget