এক্সপ্লোর

মহাকুম্ভে ফের বিপর্যয়, এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন পুণ্যার্থীরা

মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর।

প্রয়াগরাজ :  মৌনি  অমাবস্যার বসন্ত পঞ্চমী। আবারও অমৃতস্নানের তিথিতে বিপদ প্রয়াগরাজে। অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর মহাকুম্ভে ফের  মর্মান্তিক দুর্ঘটনা। এবার বসন্ত পঞ্চমীর পুণ্যস্নানের দিন এয়ার বেলুন ফেটে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা।  আগুনে ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। 

সোমবার ছিল  বসন্ত পঞ্চমী। এদিন প্রয়াগরাজে গঙ্গায় অবগাহন করেন লক্ষ লক্ষ মানুষ। যদিও মৌনি অমাবস্যার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন ছিল বেশি সতর্ক। ভিড় সুশৃঙ্খল রাখার চেষ্টাও চোখে পড়ে। তারপরও আটকানো গেল না এই দুর্ঘটনা।  প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনা ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দৌর ও খারগোনের বাসিন্দা। 

অমৃতকুম্ভের সন্ধানে গিয়ে কেউ ফিরেছেন খালি হাতে, কেউ ফিরেছেন কোনও মতে প্রাণ নিয়ে। মৃতের যা পরিসংখ্যান দিয়েছে উত্তরপ্রদেশ সরকার, আসল সংখ্যাটা তার থেকে কয়েকগুণ বেশ, দাবি করছেন বিরোধীরা। লাশ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তারই মধ্যে আবারও এক ভয়াবহ দুর্ঘটনা। 

১৪৪ বছর অন্তর একটি মহাকুম্ভ। আর এই সময় প্রয়াগরাজে স্নান করা সৌভাগ্যের, এমনটা বিশ্বাস কোটি কোটি মানুষের। সেই আস্থা নিয়েই প্রয়াগরাজে প্রতিদিন পৌঁছচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এ বছর দেড় মাসের কুম্ভ মেলা জমায়েতে পুণ্যার্থীর সংখ্যা ৪৫ কোটি ছাড়াবে বলে পূর্বাভাস দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার ও মেলার আয়োজকরা। সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে দাবি করে যোগী সরকার। কিন্তু এই জনসমুদ্র সামলাতে সত্যিই কি আয়োজন যথেষ্ট ? প্রশ্ন তুলে দিচ্ছে একের পর এক বিপর্যয়। 

জানুয়ারির মাঝামাঝিই আরও একটি দুর্ঘটনা ঘটেছিল মহাকুম্ভে। মেলা চত্বরে বিধ্বংসী আগুনে  পুড়ে ছাই হয়ে যায় ২৬০টি তাঁবু। তবে হতাহত কেউ হননি বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করে সে সময়ও পরিস্থিতির খোঁজ নেন প্রধানমন্ত্রী। তখন থেকেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে যোগী-প্রশাসনকে আক্রমণ করে আসছে সমাজবাদী পার্টি। এরপর মৌনি অমাবস্যায় ঘটে যায় মহাবিপর্যয়। তখন তো যোগী সরকারের পদত্যাগ দাবি করেন অখিলেশ যাদব। সেই রেশ কাটতে না কাটতেই এবার বেলুন ফেটে আগুন ও দুর্ঘটনা। 

 

 

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget