এক্সপ্লোর

Mahua Moitra: 'কে মিথ্যা বলছেন ?..' নিশিকান্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পাল্টা মহুয়া

Mahua On Nishikant Dubey : ভারতীয় রাজনীতির উত্তাপ চড়ল আরও একধাপ।নেপথ্যে মহুয়া মৈত্র বনাম বিজেপির সংঘাত।

নয়াদিল্লি: নিশিকান্ত দুবের ( Nishikant Dubey) বিরুদ্ধে এবার একাধিক দুর্নীতির অভিযোগে পাল্টা সরব হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। সোশাল মিডিয়ায় বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত নিয়ে তুললেন প্রশ্ন। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে তদন্তের আর্জির প্রত্যুত্তরে দুবেকে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দশমীতে রাবণ দহনের মাধ্যমে, অশুভ শক্তির বিনাস হয়ে সূচনা হয়েছে শুভশক্তির।আতসবাজির আগুনে যখন পুড়ে ছাই দশানন, সেদিনই ভারতীয় রাজনীতির উত্তাপ চড়ল আরও একধাপ।নেপথ্যে মহুয়া মৈত্র বনাম বিজেপির সংঘাত। এবার কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি বনাম কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সোশাল মিডিয়ায় আক্রমণের পোস্ট। মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করা এবং হিরানন্দানিকে সংসদের লগ-ইন আইডি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

তার জবাবে বিজেপি সাংসদকে পাল্টা চিঠি দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি লিখেছেন, লোকসভার ওয়েবসাইটের ক্ষেত্রে, যে সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে National Informatics Centre, সেই NIC লোকসভার স্পিকারের অধীনে থাকা লোকসভার সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন। বিজেপির সাংসদের উদ্দেশে মন্ত্রী লিখেছেন, আপনার তোলা অভিযোগ নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর। আপনি যে অভিযোগ তুলেছেন, বিষয়টি এখন লোকসভার এথিক্স কমিটি তদন্ত করে দেখছে। 

এক্ষেত্রে লোকসভার সচিবালয়ের যে কোনও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে NIC. এই তদন্তে এথিক্স কমিটিকে পূর্ণ সহযোগিতা করবে NIC.এই চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে, নাম না করে মহুয়া মৈত্রকে ফের নিশানা করেছেন নিশিকান্ত। একজন সাংসদের লোভ, দেশের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। রাবণ দহন ও দুর্গার বিসর্জনের পর ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে। এটা কোনও শাসক-বিরোধীর বিষয় নয়, দেশের নিরাপত্তা এবং অখণ্ডতার প্রশ্ন, যা রাজনীতির ঊর্ধ্বে।

সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে পাল্টা সরব হয়েছেন মহুয়া মৈত্র। প্রথম পোস্টে তিনি লিখেছেন,' শুনে মজা পেলাম, আমার বিরুদ্ধে 'তদন্তে' সহযোগিতার আশ্বাস দিয়ে ভুয়ো ডিগ্রিধারীকে চিঠি লিখেছেন অশ্বিনী বৈষ্ণব। গতবছর বাচ্চাদের নিয়ে 'জাল দুবে' যে বিমানবন্দরের ATC রুমে ঢুকে পড়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও অসামরিক বিমান পরিবহণমন্ত্রক তার কী তদন্ত করছে, অপেক্ষায় আছি। '

আরও পড়ন, মহুয়া বিতর্কে জড়াতে চায় না TMC, বুঝিয়ে দিলেন কুণাল, অধীর বললেন..

নিশিকান্ত দুবে আগেই অভিযোগ করেছেন, মহুয়া মৈত্র ভারতে থাকলেও, তাঁর সংসদীয় আইডি ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে। এর প্রেক্ষিতে এদিন দ্বিতীয় পোস্টে মহুয়া প্রশ্ন তুলেছেন, 'কে মিথ্যা বলছেন? দু'দিন আগে ভুয়ো ডিগ্রিধারী বলেছিলেন যে, NIC ইতিমধ্যেই তদন্তকারী সংস্থাকে লগ ইন সংক্রান্ত বিশদ বিবরণ দিয়েছে। আর এখন অশ্বিনী বৈষ্ণব বলছেন, লোকসভা অথবা এথিক্স কমিটি চাইলে, তথ্য দেবে NIC। এরপর আদানি ও নিশিকান্তের লোকসভা কেন্দ্রের প্রসঙ্গে টেনে মহুয়া কটাক্ষ করে লেখেন, আমাকে আঘাত করতে চাইলে, বিজেপিকে স্বাগত জানাই, কিন্তু আদানি ও গোড্ডা উপযুক্ত কৌশলী নয়।

সেরা শিরোনাম

PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা হরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা হরিকল্পনা
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget