এক্সপ্লোর

Mamata Banerjee on Delhi Blast: দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০, বিশেষ বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Mamata Banerjee on Red Fort Blast: দিল্লির এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স (সাবেক ট্যুইট) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • লাল কেল্লা মেট্রো স্টেশনের বাইরে বিস্ফোরণে ১০ জনের মৃত্যু।
  • বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ১০ জনের, আহত ৩০ জন।
  • ফরিদাবাদে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের পর এই ঘটনা।
  • ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়াদিল্লি: দিল্লিতে লাল কেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়ঙ্কর বিস্ফোরণ। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। জখম বহু। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় একের পর এক গাড়িতে। পিছনে কি নাশকতা? উঠছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। হাই অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক রাজ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় মৃত্য হয়েছে ১০ জনের। আহত হয়েছে ৩০ জনেরও বেশি সাধারণ মানুষ। তাঁদের মধ্যে একাধিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

সন্ধে হতে না হতেই জোরাল বিস্ফোরণ ঘটল লালকেল্লার কাছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আজই সকালে দিল্লির অদূরে ফরিদাবাদে মেলে বিপুল পরিমাণ বিস্ফোরক। মেলে একাধিক পিস্তল এবং একে ৪৭ রাইফেল। কিছুদিন আগে শ্রীনগরে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার সাঁটার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। তাকে জেরা করেই দিল্লির অদূরে ফরিদাবাদে বিস্ফোরক মজুতের হদিস পাওয়া যায়। এখন প্রশ্ন হল, প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক মজুত করা হয়েছিল কেন? আরও বড় কোনও নাশকতার উদ্দেশে? কোথায়? কবে? তা-ই এখন জানা চেষ্টা করছেন তদন্তকারীরা। 

আর দিল্লির এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স (সাবেক ট্যুইট) করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাকরুদ্ধ, শোকাহত। যাঁরা পরিবারের প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। যাঁরা এই ঘটনায় আহত হয়েছে, তাঁদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করি।' অন্যদিকে, এই বিষয়ে ইতিমধ্যেই জরুরি কথাবার্তা হয়েছে নরেন্দ্র মোদি (Narendra Modi) আর অমিত শাহের (Amit Shah) মধ্যে। এখনও পর্যন্ত কোনও দেশ এই নাশকতার দায়িত্ব গ্রহণ করেনি।

 

দিল্লি বিস্ফোরণের এক প্রত্যক্ষদর্শী বলছেন, 'এই তো পিছনেই আমার দোকান। চেয়ারে বসেছিলাম, হঠাৎ ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ। এত জোরে শব্দ জীবনে শুনিনি। ৩ বার চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। উঠে আওয়াজ লক্ষ্য করে ছুটলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, বাঁচব না। মৃত্যুকে ভীষণ সামনে থেকে দেখলাম। এত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কী করা উচিত। অনেতে আমায় ধরে, জল দিয়ে শান্ত করেন।' আরেক প্রত্যক্ষদর্শী বলছেন, 'ছাদ থেকে আগুন দেখে বাড়ি থেকে বেরিয়ে আসি। ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। বাড়ির কাচ নড়ছিল। ছুটে নীচে এসে দেখি, ভয়াবহ অবস্থা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget