এক্সপ্লোর

Mamata Banerjee: আজ সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল করবেন মমতা? পৌঁছবেন বেলা.....

Supreme Court: জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই মামলা লড়বেন বলে জানিয়েছিলেন।

নয়াদিল্লি: আগেই আভাস দিয়েছিলেন তিনি যে নিজেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে SIR মামলায় সওয়াল করতে পারেন। সেই মতই আজ ৪ ফেব্রুয়ারি বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। বুধবারই সকাল সোয়া দশটায় ১ নম্বর কোর্টে মমতার করা এসআইআর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে সেই আবেদন।

উল্লেখ্য়, জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করতে পারেন বলে খবর। এমন ইঙ্গিত যদিও আগেই দিয়েছিলেন মমতা। জানিয়েছিলেন, মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, প্রয়োজনে সেই  নিয়ে আদালতে সওয়াল করবেন তিনি। গত ৫ জানুয়ারি মমতা বলছিলেন, "দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে আবেদন জানাব, মানুষের হয়ে কথা বলব। আইনজীবী আছি আমি। কিন্তু নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি।" জানা গিয়েছে, বুধবার আদালতে মুখ্য়মন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আপাতত যা শোনা যাচ্ছে যে সাধারণ নাগরিক হিসেবেই সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার লাইসেন্স যে তাঁর রয়েছে, এতদিন বার বার তা বারবার জানিয়ে দিয়েছেন মমতা। যদিও নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরাই একমাত্র সওয়াল করতে পারেন। সেই তালিকায় নাম নেই মমতার। তবে সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ভাবেই সওয়াল করতে পারবেন তিনি। 

এদিকে, এই বিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, "আদালত হচ্ছে একটা পাবলিক স্পেস। সেখানে যে কেউ যেতে পারেন। এতে কোনও বাহাদুরি নেই। আবেদনকারী হলে নিজের মামলা নিজে সওয়াল করতে পারেন। এতে নতুনত্ব নেই কিছু। কিন্তি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক পদমর্যাদাকে এমন জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন, এর পর আর সাংবিধানিক পদাধিকারীদের প্রতি কোনও রকম শ্রদ্ধা থাকবেন না। কাল নির্বাচন কমিশনের কাছে সওয়াল করতে গিয়েছিলেন। এটা কি পদের প্রতি সম্মান দেখানো হল! সব রীতিনীতি লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টিই লক্ষ্য। সেই পথেই পা বাড়াচ্ছেন।"

 উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য VVIP হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও VVIP সুপ্রিম কোর্টে গেলে, তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। যা মিলে গিয়েছিল আগেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, প্রশ্ন মায়ের আচরণে
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, প্রশ্ন মায়ের আচরণে
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget