এক্সপ্লোর

Mamata Banerjee on CPM: 'বামফ্রন্ট ৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে', ফের মমতার নিশানায় বাম

Mamata on Left Front: বাম-বিজেপির যোগ রয়েছে। যাঁরাই বাম, তাঁরাই এখন বিজেপি, ফের দাবি মমতার।

কলকাতা: ফের মমতার নিশানায় বামেরা। তৃতীয় তৃণমূল সরকারের (Third TMC Government) বর্ষপূর্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজে হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বিলি করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখার সময় একসুরে বাম ও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

মমতার নিশানায় বাম:
আনিস খানের রহস্যমৃত্যু থেকে রামপুরহাটের বগটুই। ঝালদা, পানিহাটি থেকে বহরমপুর। ইদানিং একাধিক ঘটনায় বারবার বিরোধীদের নিশানায় এসেছে রাজ্যের তৃণমূল সরকার। আনিস খানের মৃত্যু থেকে বগটুই-প্রতিটি ক্ষেত্রেই রাস্তায় নেমেছে বামেরা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে পাল্টা বামেদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে আনলেন বিগত ৩৪ বছরের বামশাসনের প্রসঙ্গও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বামফ্রন্ট ৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে। ওই সময়ে থানায় অভিযোগ জানাতে কেউ যেতে পারত না।'     

বিরোধী থাকাকালীন সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের ঘটনা নিয়ে বারবার প্রচার করেছে তৃণমূল। ২০১১ সালে পালাবদলের পরেও বারবার বাম আমলে অপশাসনের অভিযোগ তোলা হয়েছে। তারপর গত ১১ বছরে রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। ধীরে ধীরে শক্তি হারিয়ে কোণঠাসা হয়েছে বামেরা। গত লোকসভা ভোটে রাজ্য থেকে শূন্য হাতে ফিরেছে বাম। গতবছরের বিধানসভা ভোটেও গোটা রাজ্যে একটাও আসন পায়নি এককালের দোর্দন্ডপ্রতাপ শাসক বামেরা। সেই সময়, বিশেষ করে গত বিধানসভা ভোটে তৃণমূলে রাজনৈতিক আক্রমণের মূল নিশানায় ছিল বিজেপি। যদিও তারপরে একটু হলেও ছবিটা বদলেছে। সম্প্রতি হয়ে যাওয়া রাজ্যের পুরসভা ভোটে একটিও পুরসভা দখল করতে পারেনি বিজেপি। বরং একটি পুরসভায় জয়ী হয়েছে সিপিএম। পাশাপাশি একুশের বিধানসভা থেকে ভোটের হার একটু হলেও বেড়েছে। সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও বিজেপিকে অনেক পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামেরা। কড়া টক্কর দিয়েছিল তৃণমূলের সঙ্গে। তারপর এদিন ফের মমতার মুখে ৩৪ বছরের বাম শাসনের প্রসঙ্গ। 

'বাম-বিজেপি সখ্য'
২০১৯ সাল থেকে রাজ্যে চমকপ্রদ উত্থান হয়েছে বিজেপির। ২০২১-এর ভোটের পর এখন পশ্চিমবঙ্গে বিরোধী আসনে বসেছে বিজেপি। প্রথম থেকেই বিজেপির ভোট বৃদ্ধির পিছনে বামেদের অবদান রয়েছে বলেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপির তলায় তলায় যোগ রয়েছে বলেও  একাধিকবার দাবি করেছিলেন। এদিনও আরও একবার সেই কথাই বললেন তিনি। তাঁর কটাক্ষ, 'যাঁরা বাম ছিল, তাঁরাই এখন বিজেপি হয়ে গিয়েছে।'  সঙ্গে তাঁর কটাক্ষ, '৩৪ বছর বামফ্রন্ট ছিল। ঘণ্টা গলায় বেঁধে ঘুরে  বেড়াচ্ছে। ভাবছ কবে আবার ক্ষমতায় আসব, কবে মোয়াটা পাব।'

আরও পড়ুন: ‘আমরা করি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার’ তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে শাহকে নিশানা মমতার

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget