এক্সপ্লোর

সব টাকা করোনায় খরচ করলে কাল বন্যা হলে কী করব? বকেয়া চেয়ে মোদিকে প্রশ্ন মমতার

‘মেহেরবানি’ করে অল্প অল্প করে বকেয়া টাকা মিটিয়ে দিলে রাজ্য ভাল করে কাজ করতে পারবে, ভার্চুয়াল অনুষ্ঠানে মোদিকে বললেন মমতা।

কলকাতা: ‘রাজ্যের বকেয়া মিটিয়ে দিন’, আইসিএমআরের অত্যাধুনিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একবার অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন, উমপুন ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিক ১০০০ কোটি টাকা ছাড়া আর কিছুই দেয়নি কেন্দ্র। ‘মেহেরবানি’ করে অল্প অল্প করে বকেয়া টাকা মিটিয়ে দিলে রাজ্য ভাল করে কাজ করতে পারবে, ভার্চুয়াল অনুষ্ঠানে মোদিকে বললেন মমতা।

কলকাতায় আইসিএমআরের অত্যাধুনিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে বলেন, “ভাল পদক্ষেপ, তবে রাজ্যের হাসপাতালগুলোতেও এমন ল্যাব পেলে আরও ভাল হত। এতে টেস্টের পরিমাণ আরও বাড়ত।” এরপরই কেন্দ্রের কাছে রাজ্যের তরফে তিনটি আর্জি রাখেন তিনি।

এক. কোভিড মোকাবিলায় কেন্দ্রের আর্থিক সাহায্য: কোভিডে আড়াই হাজার কোটির ওপর খরচ হয়ে গেছে। কেন্দ্র এখনও স্রেফ ১২৫ কোটি টাকা দিয়েছে। আমাদের এখনও ৫৩ হাজার কোটি টাকা বকেয়া। মেহেরবানি করে রাজ্যের বকেয়া অল্প অল্প করে মিটিয়ে দিন, তাহলে আমরা ভাল কাজ করতে পারব।

দুই. রাজ্যের বকেয়া জিএসটি : এপ্রিল থেকে মে, রাজ্যের ৪ হাজার ১৩৫ কোটি জিএসটি বকেয়া মিটিয়ে দিন।

তিন. ঘূর্ণিঝড় ক্ষতিপূরণে কেন্দ্রীয় সাহায্য: উমপুন ক্ষতিপূরণে অগ্রীম ১০০০ টাকা পেয়েছি। ঘূর্ণিঝড়ে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ফেলেছি। এসডিআরএফ-এর  (স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড) সব টাকা করোনায় খরচ করে দিলে কাল বন্যা হলে কী করব? আমাদের কাছে কোনও টাকাই থাকবে না। আপনি উমপুনের বিষয়টি আলাদা ভাবে দেখুন।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget