এক্সপ্লোর

Manipur CM Convoy Attacked: মণিপুরে নিরাপত্তাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, জখম ১ নিরাপত্তারক্ষী

Terrorist Attack:জম্মু ও কাশ্মীরের পর এবার মণিপুরে মুখ্যমন্ত্রীর কনভয়ে জঙ্গি হামলা, জখম ১ জন নিরাপত্তা রক্ষী। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহর কনভয়ে জঙ্গি হামলা হয়েছে বলে খবর

মণিপুর: জম্মু ও কাশ্মীরের পর এবার মণিপুরে জঙ্গি হামলা, জখম ১ নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষীদের একটি 'অ্যাডভান্সড সিকিউরিটি কনভয়'-এ হামলা চলেছে বলে খবরয মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের হিংসাদীর্ণ জিরিবাম জেলা-সফরের আগে ৫৩ নম্বর জাতীয় সড়কে এই হামলা চলে। নিরাপত্তারক্ষীদের গাড়ির ওপর গুলিবৃষ্টি হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।  

যা জানা গেল...
হিংসাবিধ্বস্ত জিরিবাম জেলা পরিদর্শনে যাওয়ার কথা মণিপুরের মুখ্যমন্ত্রীর। তবে এখনও দিল্লি থেকে ইম্ফলে ফেরেননি তিনি। তাঁর সফরের আগে, একটি 'অ্যাডভান্সড সিকিউরিটি কনভয়' সেখানে যাচ্ছিল। সেই কনভয়ের উপরই দেদার গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, প্রাথমিক ভাবে এমনই জানা গিয়েছে। প্রতিবেদনটি লেখার সময়ও সেই গুলির লড়াই চলছে। এই লড়াইয়েই এক জন নিরাপত্তারক্ষী জখম হন। তবে অসমর্থিত সূত্রের মতে, জখমের সংখ্যাটি ২-ও হতে পারে। পাল্টা জবাব দেওয়া হচ্ছে জঙ্গিদের। কাংপোকপি জেলার ঘটনা।
ইম্ফল থেকে ২২০ কিলোমিটার দূরের জিরিবাম জেলা মণিপুরের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ। এর একদিকে অসমের সীমানা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩৭ নম্বর জাতীয় সড়ক এর উপর দিয়ে চলে গিয়েছে। লাগোয়া পাহাড়ে বহু কুকি জনজাতিভুক্ত মানুষের বসবাস। সব মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জায়গা। সেখানেই অশান্তি। কিন্তু কেন? 

হিংসার ছবি...
আপাতত পরিস্থিতি শান্ত হলেও মণিপুরের এই জিরিবাম জেলায় হালেই দুটি পুলিশ পিকেট, একটি ফরেস্ট বিট অফিস জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। মেইতেই এবং কুকি জনজাতির বাসিন্দাদের একাধিক বাড়িও পুড়িয়ে দেওয়া হয়। এবারের ঘটনার সূত্রপাত গত ৬ জুন। সইবাম সরৎকুমার সিং নামে এক ৫৯ বছরের কৃষকের দেহ উদ্ধার হয়েছিল সে দিল। সইবার মেইতেই জনজাতিভুক্ত ছিলেন বলে স্থানীয় প্রশাসনের দাবি। কয়েক সপ্তাহ নিখোঁজ থাকার পর গত ৬ জুন তাঁর দেহের হদিস মেলে। এর পরই নতুন করে হিংসার আগুন জ্বলে ওঠে সেখানকার বাসিন্দাদের মধ্যে। ফলে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো আর জরুরি হয়ে পড়ে, দরকার হয় আরও আগ্নেয়াস্ত্রের। 
পরিস্থিতির অবনতি হতে শুরু করে চোখের নিমেষে। অশান্তির আগুন লাগে পড়শি অসমে। সেখানকার কাছার জেলার লখিপুরে অন্তত ৬০০ বাসিন্দা আগেই আশ্রয় নিয়েছিলেন। মণিপুরের হিংসায় এঁদের প্রত্যেকের ঘরবাড়ি, সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তার পরই অসমে আশ্রয়। সেখানেও নতুন হিংসার আঁচ এসে পড়ায় আতঙ্কের চোরাস্রোত বইছে বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন:বিজয় মিছিলের সময় দেগঙ্গায় তৃণমূল উপপ্রধানকে এলোপাথাড়ি কোপ, ধৃত আইএসএফ সমর্থক

 

সেরা শিরোনাম

West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
West Papua National Liberation Army: আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
Indian Sailor Dead in Venezuela: ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget