এক্সপ্লোর

Manipur Violence: মণিপুরকাণ্ডে 'দায়ি মোদি সরকার', রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ অধীরের নের্তৃত্বে INDIA-র

Adhir Attacks Modi: হিংসা-দীর্ণ মণিপুর পরিদর্শনের দ্বিতীয় দিনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা। কী বললেন অধীর চৌধুরী ?

মণিপুর: হিংসা-দীর্ণ মণিপুর (Manipur Violence) পরিদর্শনের দ্বিতীয় দিনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা (INDIA)। দলমত নির্বিশেষে মণিপুরের পরিস্থিতি সামলাতে উদ্যোগী হতে রাজ্যপাল (Governor) পরামর্শ দিয়েছেন বলে দাবি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। একইসঙ্গে মোদি সরকারকে মণিপুর পরিস্থিতির জন্য দায়ি করে আক্রমণ শানালেন অধীর।

পরিদর্শনে গিয়ে এদিন অধীর চৌধুরী বলেন, 'গতকাল থেকে সাধারণ মানুষের যন্ত্রনা-দুর্দশা দেখছি। যাবতীয় বিষয় নিয়ে আমি রাজ্যপালকে বলেছি।  আমার সব কথাতেই মান্যতা দিয়ে সহমত প্রকাশ করেছেন রাজ্যপাল। তাই মণিপুরের সমস্যার সমাধান বের করতে, সবাইকেই একসঙ্গে একজোট হওয়ার আহ্বান জানিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি,বলে জানিয়েছেন অধীর চৌধুরী। কেন্দ্রীয় সরকারের যে খামতি আমার চোখে পড়েছে, সাধারণ মানুষের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, এই সমস্ত ইস্যু আমরা রাখব।' তাই বেশি দেরি না করে, দ্রুত মণিপুরের সমস্যার সমাধান বার করার জন্য আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। 

প্রসঙ্গত, মণিপুরে হিংসা অব্যহত। চলতি সপ্তাহেই ফের এলোপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। একাধিক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেন স্থানীয়রা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল নিরাপত্তাবাহিনীর সদস্যরা। হামলাকারীদের সরাতে গিয়েই দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ চলে বলে জানা গিয়েছে। এমনকি কাংপোকপি জেলায়, নিরাপত্তারক্ষী বাহিনীর দুটি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

মূলত গত তিন মাস ধরে হিংসার আগুন জ্বলছে মণিপুরে।  অগ্নিসংযোগ, লুঠ এবং নারী নির্যাতনের মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। গোটা হিংসাকাণ্ডে এখনও অবধি, ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার নির্মম ঘটনা অলিতে গলিতে। তবে গত ৪ মে যাবতীয় নৃশংসতার সীমা পেরিয়ে গিয়েছে। দুই মহিলাকে গণধর্ষণের পর বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরালও হয়ে যায়।

এই ঘটনায় একনাবালক -সহ সাতজনের বিরুদ্ধে উঠে এসেছে এই বিস্ফোরক অভিযোগ।এদিকে প্রাথমিকভাবে, কার্যত নীরব ছিল পুলিশ এবং এমনকি কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত ১৯ জুলাই ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হতে ক্ষোভে ফেঁটে পড়ে মণিপুর-সহ গোটা দেশ। তবে এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতার করা শুরু করে পুলিশ। এবং ওই ভিডিওটি যে ব্যাক্তি শ্যুট করেছেন, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন, ফের বোমাবিদ্ধ শৈশব, হাত উড়ল স্কুলছাত্রের

স্বাভাবিকভাবেই মণিপুরের এই ঘটনার আঁচ ছড়িয়েছে গোটা দেশে। সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়ে উঠেছে।এহেন  পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, এখনও মণিপুর নিয়ে সংসদে কেন নীরব মোদি? প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তুলেছেন বিরোধীরা। শুক্রবার, মণিপুরকাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে মহিলা তৃণমূল কংগ্রেসও (TMC)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget