এক্সপ্লোর

Mohan Bhagwat on Manipur: 'মণিপুরকে অগ্রাধিকার দিতে হবে, হিংসা থামাতে হবে', মোদি-সরকারকে বার্তা RSS প্রধানের

CM N. Biren Singh's Visit: আজই মণিপুর পুলিশের একটি দল জিরিবাম গিয়েছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনের প্রস্তুতি খতিয়ে দেখতে।

নয়াদিল্লি : মোদি-মন্ত্রিসভায় মন্ত্রক বণ্টনের মুহূর্তেই মণিপুর নিয়ে বার্তা এল RSS প্রধানের। 'মণিপুরকে অগ্রাধিকার দিতে হবে, হিংসা থামাতে হবে' বলে নবগঠিত NDA- সরকারের উদ্দেশে বার্তা পাঠালেন মোহন ভাগবত। দীর্ঘদিন ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যুও ছিল উত্তর-পূর্বের এই রাজ্যের অশান্তি। যা নিয়ে কার্য মোদি সরকারকে বিঁধতে ছাড়েনি কোনও বিরোধী দলই। এমনকী এই রাজ্য থেকেই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করেছিলেন রাহুল গান্ধী। তার ফলও পেয়েছে কংগ্রেস। এবার ভোটে মণিপুরের দু'টি আসনেই জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থীরা। এই পরিস্থিতিতে বার্তা এল আরএসএস প্রধানের।  

আজই মণিপুর পুলিশের একটি দল জিরিবাম গিয়েছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনের প্রস্তুতি খতিয়ে দেখতে। তবে এখনও দিল্লি থেকে ইম্ফলে ফেরেননি মুখ্যমন্ত্রী। তাঁর সফরের আগে, একটি 'অ্যাডভান্সড সিকিউরিটি কনভয়' সেখানে যাচ্ছিল। সেই কনভয়ের উপরই দেদার গুলি ছুড়তে শুরু করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ঘটনায় গাড়ির চালক-সহ দুই পুলিশ কর্মী জখন হন। মঙ্গলবার হিংসা-বিধ্বস্ত ওই এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

শনিবার দিল্লিতে মণিপুর ভবনে মুখ্যমন্ত্রী বীরেনের সঙ্গে সাক্ষাৎ হয় রাজ্যপাল অনুসূয়া উকেইয়ের। তিনি জিরিবাম জেলায় বর্তমান কী পরিস্থিতি তা নিয়ে খোঁজখবন নেন। এর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলেন।

আপাতত পরিস্থিতি শান্ত হলেও মণিপুরের এই জিরিবাম জেলায় হালেই দুটি পুলিশ পিকেট, একটি ফরেস্ট বিট অফিস জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। মেইতেই এবং কুকি জনজাতির বাসিন্দাদের একাধিক বাড়িও পুড়িয়ে দেওয়া হয়। এবারের ঘটনার সূত্রপাত গত ৬ জুন। সইবাম সরৎকুমার সিং নামে এক ৫৯ বছরের কৃষকের দেহ উদ্ধার হয়েছিল সে দিন। সইবার মেইতেই জনজাতিভুক্ত ছিলেন বলে স্থানীয় প্রশাসনের দাবি। কয়েক সপ্তাহ নিখোঁজ থাকার পর গত ৬ জুন তাঁর দেহের হদিশ মেলে। এর পরই নতুন করে হিংসার আগুন জ্বলে ওঠে সেখানকার বাসিন্দাদের মধ্যে। ফলে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো আরও জরুরি হয়ে পড়ে।

পরিস্থিতির অবনতি হতে শুরু করে চোখের নিমেষে। অশান্তির আগুন লাগে পড়শি অসমে। সেখানকার কাছার জেলার লখিপুরে অন্তত ৬০০ বাসিন্দা আগেই আশ্রয় নিয়েছিলেন। মণিপুরের হিংসায় এঁদের প্রত্যেকের ঘরবাড়ি, সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তার পরই অসমে আশ্রয়। সেখানেও নতুন হিংসার আঁচ এসে পড়ায় আতঙ্কের চোরাস্রোত বইছে বাসিন্দাদের মধ্যে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget