এক্সপ্লোর

অম্বেডকরের দৃষ্টান্ত দিয়ে ৩৭০ প্রত্যাহারে সমর্থন, কেন্দ্রকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন! বিরোধীদের কাশ্মীর যাত্রার চেষ্টাকে কটাক্ষ মায়াবতীর

কেন্দ্র সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করায় প্রথম যারা তা সমর্থন করেছিল, তাদের অন্যতম বসপা। আজ এই অবস্থানের পক্ষে সওয়াল করে মায়াবতী ট্যুইট করেন, এটা সবার জানা যে, বাবাসাহেব ডঃ ভীমরাও অম্বেডকর সমতা, দেশের ঐক্য ও সংহতির পক্ষপাতী ছিলেন। তাই তিনি জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক ৩৭০ অনুচ্ছেদে তাঁর সমর্থন ছিল না। সে কারণেই বসপা সংসদে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রস্তাবে সায় দেয়।

লখনউ: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর সেখানকার পরিস্থিতি দেখতে বিরোধী নেতাদের শ্রীনগর যাওয়ার চেষ্টাকে কটাক্ষ মায়াবতীর। বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী ট্যুইট করে দাবি করেছেন, বিরোধী নেতারাই বিজেপি, কেন্দ্রকে এ নিয়ে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। কেন্দ্র সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করায় প্রথম যারা তা সমর্থন করেছিল, তাদের অন্যতম বসপা। আজ এই অবস্থানের পক্ষে সওয়াল করে মায়াবতী ট্যুইট করেন, এটা সবার জানা যে, বাবাসাহেব ডঃ ভীমরাও অম্বেডকর সমতা, দেশের ঐক্য ও সংহতির পক্ষপাতী ছিলেন। তাই তিনি জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক ৩৭০ অনুচ্ছেদে তাঁর সমর্থন ছিল না। সে কারণেই বসপা সংসদে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রস্তাবে সায় দেয়। শনিবার রাহুল গাঁধী সহ ১২ বিরোধী নেতা শ্রীনগর গেল বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হয়। ফিরতি বিমানে তাঁদের নয়াদিল্লি পাঠিয়ে দেওয়া হয়। মায়াবতীর মত, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। রাহুল ও বিরোধী নেতাদের শ্রীনগর রওনা হওয়ার আগে এটা ভেবে দেখা উচিত ছিল। তিনি ট্যুইট করেছেন, কিন্তু সংবিধান রূপায়ণের প্রায় ৬৯ বছর বাদে ৩৭০ অনু্চ্ছেদ বাতিল হওয়ার পর সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কিছুটা সময় লাগবে। সেজন্য একটু অপেক্ষা করাই শ্রেয়। মহামান্য আদালতও কথাটা মেনেছে। এই অবস্থায় বিনা অনুমতিতে কংগ্রেস ও বিরোধী নেতাদের কাশ্মীর যাত্রা কি কেন্দ্র ও রাজ্যের রাজ্যপালকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে না? ওখানে যাওয়ার আগে তাঁরা এটা ভেবে দেখলেই ভাল হোত। গত শনিবার বিরোধী নেতাদের শ্রীনগরে ঢোকার অনুমতি না দেওয়া নিয়ে প্রবল অসন্তোষ জানিয়ে সিপিএম পলিটব্যুরো সংবিধানে সুরক্ষিত ‘অধিকার দিনের আলোয় ছিনতাই করা হল’ বলে মন্তব্য করেছে। শ্রীনগর বিমানবন্দরের ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস যাতে দেখা যাচ্ছে রাহুল প্রশাসনের কর্তাদের সঙ্গে যেতে দেওয়ার দাবির ব্যাপারে কথা বলছেন। রাহুলকে বলতে শোনা যাচ্ছে, রাজ্যপাল বলেছেন, আমায় আমন্ত্রণ জানিয়েছেন। তাই আমি এসেছি। তাও আপনারা বলছেন, আমি আসতে পারব না! সরকার বলছে, সব ঠিকঠাকই আছে। তা-ই যদি হবে, তাহলে কেন আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না?

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget