এক্সপ্লোর

Metro Rail Viral Video: মেট্রোরেলে তুলকালাম ! কামরার মধ্যেই ডিম-সেদ্ধ, 'মদ' নিয়ে বসলেন যাত্রী

Metro Rail News : মেট্রোযাত্রীরা সকলেই জানেন, দিল্লি মেট্রোতে সর্বদা সিআরপিএফ মোতায়েন থাকে।  প্রতিটি কোচে আছে সিসিটিভি ক্যামেরা। তাও এই ঘটনা ?

আবারও শিরোনামে মেট্রোরেল। মেট্রোরেলে খাবার দাবার নিয়ে ওঠা বারণ। অ্যালকোহল জাতীয় পানীয় বহনের তো প্রশ্নই ওঠে না। সেই সব নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে  মেট্রোয় উঠে পড়লেন এক যুবক। সঙ্গে ডিম সেদ্ধ আর মদ ! সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাওয়া এক ভিডিও-য় দেখা গিয়েছে,এক যুবক মেট্রোর ভেতরে পানীয় সহযোগে দিয়ে সেদ্ধ ডিম খেতে দেখা যাচ্ছে। নেটিজেনদের দাবি , সেটি 'অ্যালকোহল' ছিল। দেখেও তেমনটাই মনে হচ্ছে।  ভিডিওটি দেখে মেট্রোযাত্রীদের তো ভিরমি খাওয়ার জোগাড়। কেউ কেউ সিঁটিয়ে যাচ্ছেন ভয়ে। এ কী ! মেট্রোর কামরায় এসব কী ! কোথায় নিরাপত্তারক্ষীরা। নেটিজেনরা অবাক , দিল্লি মেট্রোতে এত কঠোরতা থাকা সত্ত্বেও কেউ কীভাবে এভাবে নিয়ম লঙ্ঘন করতে পারে।

মেট্রোযাত্রীরা সকলেই জানেন, দিল্লি মেট্রোতে সর্বদা সিআরপিএফ মোতায়েন থাকে।  প্রতিটি কোচে আছে সিসিটিভি ক্যামেরা।  এছাড়াও, পুলিশ কর্মীরা মাঝে মাঝেই যাত্রীদের উপর নজর রাখেন। তা সত্ত্বেও, এই ধরনের ভিডিও প্রকাশের ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। 

দিল্লি মেট্রোকে দেশের সবচেয়ে সংগঠিত গণপরিবহন পরিষেবাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। যেখানে প্রতিটি স্টেশনে নিয়মিত নিয়মকানুন খুব স্পষ্ট করে লেখাও রয়েছে।  বিশেষ করে মেট্রো স্টেশন ও কামরায় খাওয়া-দাওয়া, আবর্জনা ফেলা এবং মদ্যপান নিষিদ্ধ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও, কিছু যাত্রী আইনকে ভয় পান না বা সামাজিক শৃঙ্খলা মানেন না। এই ভাইরাল ভিডিও সামনে আসতে এমনটাই ধারণা। 

এই ভাইরাল ভিডিও উদ্বেগ বাড়িয়েছে। এরকম ঘটনা ঘটলে যাত্রীরা আতঙ্কিত হবেন মেট্রোসফর করতে।ই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করছেন নেটিজেনরা। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করছেন। একজন  লিখেছেন, "মনে হচ্ছে তারাই পৃথিবীর সবচেয়ে বেশি চাপে আছে", আবার আরেকজন লিখেছেন, "এটা দেখলে বাবা-মা এবং আত্মীয়স্বজনদের কেমন লাগবে ! এদের বোঝানো উচিত যে ছোট বাচ্চারাও ভ্রমণ করে।" 

দিল্লি মেট্রো কর্তৃপক্ষ বা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে এই বিষয়টি আবারও মেট্রোর নিরাপত্তা এবং যাত্রীদের দায়িত্ব নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP News (@abpnewstv)

(ABP Ananda এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি )

অনেক নেটিজেন ধরে নিয়েছিলেন যে লোকটি পাবলিক ট্রান্সপোর্টে প্রকাশ্যে মদ্যপানই করছিলেন ওই যুবক, কিন্তু পরে তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে বলেন যে প্রশ্নবিদ্ধ পানীয়টি আসলে "অ্যাপি ফিজ"। "অ্যাপি ফিজ হ্যায়, বন্ধুরা," তিনি একটি ভিডিও শেয়ার করে বিষয়টি পরিষ্কার করে দেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Food Republic INDIA (@foodrepublicindia)

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget