এক্সপ্লোর

‘হাউডি মোদি’-র ভাষণে উচ্ছ্বাস জানিয়ে ট্যুইট কংগ্রেস নেতা মিলিন্দ দেওরার, ধন্যবাদ মোদির

নাম না করে পাকিস্তানকেও নিশানা করে মোদি ভাষণে বলেন, আমেরিকার মাটিতে ২০০১-এর ১১ সেপ্টেম্বরের হামলা, ২০০৮-এর মুম্বই জঙ্গি আক্রমণ-দুটিতেই জড়িত লোকজন এসেছিল ভারতের পড়শি দেশটি থেকেই।

নয়াদিল্লি: টেক্সাসের হিউস্টনের রবিবারের সভায় মার্কিন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের প্রশংসা করলেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। সেখানকার এনএসজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি প্রবাসী ভারতীয়ের সামনে মোদির ভাষণে উচ্ছ্বসিত তরুণ কংগ্রেস নেতা ট্যুইট করেছেন, প্রধানমন্ত্রীর হিউস্টনের ভাষণ ভারতের সফট পাওয়ার কূটনীতির স্মরণীয় মুহূর্তকে ফুটিয়ে তুলল। নিজের প্রয়াত পিতা কংগ্রেস নেতা মুরলী দেওরাকে ভারত-মার্কিন সম্পর্ককে গভীর, শক্তিশালী করে তোলার প্রথমদিকের স্থপতিদের একজন বলে উল্লেখ করে মিলিন্দ লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তা ও ভারতীয় মার্কিনদের ভূমিকা, অবদানের স্বীকৃতিদান আমাদের গর্বিত করেছে। এহেন প্রশংসার জবাবে মিলিন্দকে ধন্যবাদ দিয়ে মোদিও ট্যুইট করেছেন, আমেরিকার সঙ্গে ভারতের জোরদার সম্পর্ক তৈরি করায় আমার প্রয়াত বন্ধু মুরলি দেওরাজির দায়বদ্ধতার কথা বলেছেন। আপনি একেবারে সঠিক। আমাদের দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার হতে দেখলে উনি সত্যিই খুব খুশি হতেন। একবিংশ শতকে ভারতের নেতৃত্বকে রিপাবলিকান, ডেমোক্র্যাট-দুই শিবিরই স্বীকার করে বলেও মোদির ট্যুইটের প্রতিক্রিয়ায় লেখেন মিলিন্দ। সেদিন মোদি মার্কিন প্রেসিডেন্টকে ইংরেজিতে স্বাগত জানিয়েছিলেন। ট্রাম্পের ৩৪ মিনিটের ভাষণের পর মোদি আবার অল্প কিছুক্ষণের জন্য বলেন, এবার হিন্দিতে। ভারতে সব কিছু ঠিকঠাক চলছে, ৯টি ভাষায় উল্লেখ করেন তিনি। পর্যবেক্ষক মহলের ধারণা, এটা দেশে তাঁর সরকার অ-হিন্দিভাষীদের ওপর হিন্দি চাপিয়ে দিতে চাইছে, এমন ধারণা খারিজ করারই চেষ্টা। ট্রাম্পের সামনে মোদির ভাষণকে কেন্দ্র করে এতটাই উদ্দীপনা ছড়ায় যে, অনেকে এমন কথাও বলছেন যে, এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী কোনও মার্কিন প্রেসিডেন্টকে ছাপিয়ে গেলেন, ম্লান করে দিলেন। নাম না করে পাকিস্তানকেও নিশানা করে মোদি ভাষণে বলেন, আমেরিকার মাটিতে ২০০১-এর ১১ সেপ্টেম্বরের হামলা, ২০০৮-এর মুম্বই জঙ্গি আক্রমণ-দুটিতেই জড়িত লোকজন এসেছিল ভারতের পড়শি দেশটি থেকেই।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'আমি কোন আইন ভেঙেছি', আটক হওয়ার আগে দিল্লি পুলিশকে প্রশ্ন অভিজিতের
Abhijeet Dipke : 'আমি কোন আইন ভেঙেছি', আটক হওয়ার আগে দিল্লি পুলিশকে প্রশ্ন অভিজিতের
Lehra Do Tiranga: এবার নেহা বরা আটক, তোলা হল অভিজিৎ দীপকেও, ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির আগে ফের ধরপাকড় দিল্লিতে
এবার নেহা বরা আটক, তোলা হল অভিজিৎ দীপকেও, ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির আগে ফের ধরপাকড় দিল্লিতে
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Abhijeet Dipke : 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে-কে আটক দিল্লি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে-কে আটক দিল্লি পুলিশের

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget